চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গল শিল্পালয়ে ব্রিটিশ কাউন্সিলের ‘সহাবস্থানের স্থাপত্য’ প্রদর্শনী শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২৮, জুন ২০২৬
শিল্প সাহিত্য
A A

রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেছে ব্রিটিশ কাউন্সিল। শিল্প ও স্থাপত্যের সমন্বয়ে আয়োজিত এ আন্তঃবিষয়ক প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে, কীভাবে নারীবাদী নৈতিকতা, জলবায়ু-সংবেদনশীল পরিকল্পনা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে বঙ্গীয় বদ্বীপে আরও অন্তর্ভুক্তিমূলক জনপরিসর গড়ে তোলা সম্ভব।

রোববার (২৮ জুন) শুরু হওয়া এ প্রদর্শনী আগামী ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে স্থানীয় উপকরণ, কারুশিল্পের ঐতিহ্য এবং পরিবেশ-সংবেদনশীল নকশায় নির্মিত বিভিন্ন স্থাপত্যকর্ম স্থান পেয়েছে। এর মাধ্যমে মানুষ, স্থান ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ককে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি হয়েছে।

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড (WOW) বাংলাদেশ গ্র্যান্টস প্রোগ্রাম’-এর সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন স্থপতি সাইকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরী। প্রদর্শনীর কিউরেটরিয়াল দিকনির্দেশনা দিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং শিল্পী ও কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ওয়াকিলুর রহমান।

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

তিনি বলেন, জনপরিসর, নগর পরিকল্পনা ও স্থাপত্যকে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে সরকার নীতিগত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। ঢাকা ও বিভাগীয় শহরের মাস্টারপ্ল্যানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে এ পরিকল্পনা জেলা ও উপজেলা শহরেও সম্প্রসারণ করা হবে।

Reneta

তিনি আরও বলেন, প্রতিটি সরকারি প্রকল্পে সাধারণ মানুষ, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শহরকে বৃষ্টি, পানি ও জলবায়ুর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান বলেন, শিল্প, স্থাপত্য ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে আয়োজিত এ প্রদর্শনী বঙ্গীয় বদ্বীপে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল জনপরিসর গড়ে তোলার নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

তিনি বলেন, ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড (WOW)’ কর্মসূচি এ ধরনের উদ্যোগকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে। এটি জলবায়ু-সংবেদনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রচেষ্টারও অংশ।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, সৃজনশীল অর্থনীতি, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সামাজিক ন্যায়বিচার এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের মধ্যে সংযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। তিনি বলেন, নকশা, স্থাপত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে। শিল্প ও স্থাপত্যের মাধ্যমে সবার জন্য অভিন্ন জনপরিসর গড়ে তোলার বিষয়ে নতুনভাবে ভাবতে এ প্রদর্শনী অনুপ্রাণিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন স্থপতি, শিক্ষাবিদ এবং বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টসের মহাপরিচালক অধ্যাপক কাজী খালিদ আশরাফ।

তিনি বলেন, এ স্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এর সম্মিলিত নির্মাণপ্রক্রিয়া। পোড়ামাটির টালি, স্থানীয় উপকরণ, কারুশিল্প এবং নির্মাণে যুক্ত মানুষের অংশগ্রহণ মিলিয়ে এটি উপকরণ ও নির্মাণশৈলী নিয়ে এক অনন্য অনুসন্ধান। পাশাপাশি এটি বর্ষা, বদ্বীপ ও জনপরিসরের মধ্যে নতুন সংলাপের সূচনা করেছে এবং স্থাপনা, ভূদৃশ্য ও মানুষের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে।

ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে লিঙ্গসমতা এগিয়ে নেওয়া এবং জলবায়ু সংকট মোকাবিলায় তাদের চলমান অঙ্গীকারেরই প্রতিফলন এ আয়োজন। একই সঙ্গে নারী-নেতৃত্বাধীন সৃজনশীল উদ্যোগ, আন্তঃবিষয়ক সহযোগিতা এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গড়ে তোলার বৃহত্তর প্রচেষ্টার অংশ এ প্রদর্শনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারব্রিটিশ কাউন্সিলরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকিশিল্প ও সংস্কৃতিশিল্প ও স্থাপত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চে গাইতে গাইতে মাটিতে লুটিয়ে পড়েন এই পপ-তারকা!

জুন ২৯, ২০২৬

১৭ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক স্থায়ীভাবে চাকরিচ্যুত

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই-জুন’ পরিবর্তন করে ‘জানুয়ারি-ডিসেম্বর’ অর্থবছর চালুর প্রস্তাব বিরোধীদলীয় নেতার

জুন ২৯, ২০২৬

প্রেম করছেন অভিনেত্রী নাজনীন নীহা, প্রেমিক কে?

জুন ২৯, ২০২৬

করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করতে প্রধানমন্ত্রীর প্রস্তাব

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT