চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের ‘৯ নম্বর’ জার্সি পেলেন ব্রাজিলিয়ান এন্ড্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ০৯, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
সান্তিয়াগো বার্নাব্যুতে ২০২৪ সালের ২৭ জুলাই এন্ডরিককে পরিচয় করিয়ে দেয় রিয়াল মাদ্রিদ

সান্তিয়াগো বার্নাব্যুতে ২০২৪ সালের ২৭ জুলাই এন্ডরিককে পরিচয় করিয়ে দেয় রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের আইকনিক ‘৯ নম্বর’ জার্সি পেলেন ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক ফিলিপে। যে জার্সি গায়ে জড়িয়ে লস ব্লাঙ্কোসদের হয়ে খেলেছেন এন্ড্রিকের স্বদেশী কিংবদন্তি রোনালডো নাজারিও। পরেছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। রিয়ালে এসে প্রথমে জার্সিটি গায়ে জড়ান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী।

রিয়ালের হয়ে সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা খেলেছেন একই জার্সিতে। ‘৯ নম্বর’ পরেই একসময় মাঠ মাতাতেন রিয়ালের আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো।

ফ্রান্সের ক্লাব পিএসজি থেকে ২০২৪ সালে উড়িয়ে আনা হয় কাইলিয়ান এমবাপেকে। স্পেনিয়ার্ড ক্লাবটিতে এসে তিনিও প্রথমে গায়ে জড়ান আইকনিক ‘৯ নম্বর’ জার্সিটি। গ্রীষ্মের দলবদলে রিয়ালের হয়ে সবচেয়ে বেশি শিরোপাজয়ী ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ পাড়ি জমান ইতালির জায়ান্ট এসি মিলানে। ১০ নম্বর জার্সিতে রিয়ালের হয়ে প্রতিনিধিত্ব করতেন তিনি।

মদ্রিচের প্রস্থানেই আইকনিক ‘১০ নম্বর’ জার্সিতে আগামী মৌসুম থেকে দেখা যাবে ফ্রান্স তারকা এমবাপেকে। এরপর থেকে ‘৯ নম্বর’ জার্সিটি কে পাবেন এ নিয়ে স্প্যানিশ গণমাধ্যমে ঝড় ওঠে।

স্পেনিয়ার্ড তারকা গঞ্জালো গার্সিয়া ও এন্ডরিক দুজনই জার্সিটির যোগ্য দাবিদার। রিয়ালে আরও চার বছরের চুক্তি বাড়িয়েছেন গার্সিয়া। তবে তিনি আগের জার্সিতেই (৩০ নম্বর) খেলবেন। আর ৯ নম্বর জার্সিটি পেলেন ১৯ বর্ষী এন্ড্রিক।

রিয়াল মাদ্রিদের পেজ থেকে প্রকাশিত ছবি

রিয়াল মাদ্রিদের অফিশিয়াল পেজ থেকে ইতিমধ্যে এন্ড্রিকের নামখচিত জার্সির একটি ছবিও প্রকাশ করা হয়েছে। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যমে কয়েকদিন ধরেই আলোচনা ছিল, ২০২৫-২৬ মৌসুম শুরুর আগে রিয়াল ছেড়ে যাবেন এন্ড্রিক। যদিও তিনি নিশ্চিত করেছিলেন ধারে কোথাও যাওয়ার পরিকল্পনা করেননি।

Reneta

২০২৪ সালের গ্রীষ্মে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে এন্ড্রিককে দলে আনে রিয়াল। তাকে দলে আনতে ক্লাবটির গুণতে হয় ৬০ মিলিয়ন ইউরো। স্পেনিয়ার্ডদের হয়ে সবমিলিয়ে ৩৭ ম্যাচ খেলেছেন এন্ড্রিক। ৭ গোল করেছেন, অ্যাসিস্ট একটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এন্ডরিক ফিলিপেকরিম বেনজামাক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজিউর-রাজিব মিনা

মার্চ ২৯, ২০২৬

রাহুলের মাকে খবরটা কে দেবে? ভেবে কাঁদছেন রুদ্রনীল

মার্চ ২৯, ২০২৬

জ্বালানি বাঁচাতে সকালেই অফিস

মার্চ ২৯, ২০২৬
আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে ক্রিস্তেল ফন্টেইন আজ পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাংলাদেশ পুলিশ

আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই সচিবকে প্রত্যাহার, দুইজনের পদায়ন পরিবর্তন

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT