চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিচার্লিসনের জোড়া গোলে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা টেবিলের ২৫ নম্বর দলের বিপক্ষে বিশ্বের শীর্ষ দলের মতোই খেললো ব্রাজিল। সার্বিয়ার রক্ষণে আক্রমণের পসরা সাজিয়ে অবশ্য শুরুতে জালের দেখা পাচ্ছিল না টিটের শিষ্যরা। অনেক সুযোগ হেলায় হারানোর আক্ষেপ তাতে থাকবে। তবে শেষটা হয়েছে ক্ল্যাসিক ঢংয়েই, ২-০ ব্যবধানের জয়ে মাঠ ছেড়েছে সেলেসাও দল।

লুসেইল স্টেডিয়ামে জি গ্রুপের ম্যাচটিতে ব্রাজিলের দুটি গোলই করেছেন রিচার্লিসন। জাতীয় দল জার্সিতে শেষ সাত ম্যাচে ৯ বার জালের দেখা পেলেন এ উইঙ্গার। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে এগিয়ে নেয়ার পর বাইসাইকেল কিকে তুলেছেন জোড়া গোল, বিশ্বকাপে নেমেই দুই গোল হয়ে গেল চার্লির।

নিজেদের ষষ্ঠ শিরোপার স্বপ্ন দেখা ব্রাজিল শুক্রবার রাতে খেলেছে টপ ফেভারিটের মতোই। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় আক্রমণে ব্যতিব্যস্ত রাখে সার্বিয়ার রক্ষণ। খেলার ঘণ্টা পেরিয়ে ডেডলক ভাঙার আগে সেলেসাওদের বাধা হয়ে ছিলেন সার্ব গোলরক্ষক ভানজা মিলিনকোভিচ-সাভিচ। রাফিনহা-ভিনিসিয়াসদের একের পর এক আক্রমণের সামনে দারুণ দক্ষতায় দেয়াল হয়েছেন।

শুরুর দশ মিনিটে নেইমারের আক্রমণ প্রতিহত করে সার্বিয়ান ডিফেন্স লাইন। ২৭ মিনিটে দারুণ সুযোগ পান ভিনি, তাকে রুখে দেন মিলিনকোভিচ। ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভার বাড়ানো বল ভিনির নিয়ন্ত্রণে আসার আগেই ক্লিয়ার করেন সার্বিয়ান গোলরক্ষক। ৩৪ মিনিটে রাফিনহার দুর্বল শট সহজে ঠেকিয়ে দেন মিলিনকোভিচ।

বিরতির আগে বড় সুযোগ হেলায় হারান ভিনি। ৪০ মিনিটে পাল্টা আক্রমণে প্রতিপক্ষ রক্ষণ ভেদ করে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন। তাকে সেখানে আরেকবার হতাশ করেন মিলেনকোভিচ। জালের বাইরে বল পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার।

গোলশূন্য বিরতির পর তেতে ওঠে ব্রাজিল। প্রথমার্ধের চেয়েও আক্রমণের ধার বাড়িয়ে নেয় টিটের দল। ৬২ মিনিটে ফল আসে। নেইমারের বাড়ানো বল নিয়ে দুর্দান্ত শটে জালে জড়িয়ে দেন রিচার্লিসন। কয়েক মিনিট আগেও অবশ্য গোল পেতে পারতেন তিনি, সুযোগ হাতছাড়া হয়েছে তখন।

Reneta

দশ মিনিটের ব্যবধানে ম্যাচের ও নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন রিচার্লিসন। ৭৩ মিনিটের ব্যবধান বাড়ানো গোলটি কাতার বিশ্বকাপে এপর্যন্ত সেরা গোলেরই একটি! ভিনিসিয়াসের অসাধারণ ক্রস থেকে বল নিয়ে হাওয়ায় সাইড ভলিতে দুর্দান্ত ফিনিশিং আনেন রিচার্লিসন।

নির্ধারিত সময় শেষে আরও সাত মিনিট খেলা চললেও গোল বাড়াতে পারেনি ব্রাজিল। ম্যাচে গোল না পেলেও দুর্দান্ত ছিলেন নেইমার। শেষ পর্যন্ত রিচার্লিসনের জোড়া গোলে হেক্সা অভিযানের শুরু হল হলুদ সাম্বাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022নেইমারফিফা বিশ্বকাপ ব্রাজিলফিফা বিশ্বকাপ সার্বিয়ারাফিনহালুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবের বিকল্প তেলপথ হতে পারে ইরান-ইসরায়েলের গোপন পাইপলাইন

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা সম্পন্ন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিল্পে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

টুথপেস্ট-তেলে মাইক্রোপ্লাস্টিক, ভয় পাওয়ার আগে যা জানা দরকার

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT