চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুসংবাদে বছর শুরু নেইমারের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র

কিছুদিন ধরেই আলোচনা, সান্তোসে চুক্তি বাড়াচ্ছেন নেইমার জুনিয়র। নতুন বছরের শুরুতেই এলো সেই সুসংবাদ। ব্রাজিলিয়ান তারকা শৈশবের ক্লাবের সাথে আনুষ্ঠানিক চুক্তি নবায়নও করে ফেললেন।

নেইমার সান্তোসে দ্বিতীয় অধ্যায় আরও একবছর বাড়িয়েছেন। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাবটিতে থাকছেন। গতবছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ফিরেছিলেন।

ফিরে সান্তোসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকার লড়াইয়ে সাহায্য করেন ক্লাবকে। নতুন চুক্তিতে পৌঁছাতে কয়েকসপ্তাহ আলোচনা চালিয়েছে দুপক্ষ। ফিরে আসার পর সান্তোসে এটি তার তৃতীয় চুক্তি। ২০২৫ সালে ছয় মাস করে দুবার চুক্তি করেছিল স্বদেশের ক্লাবটির সাথে।

ফিটনেস সমস্যায় ভুগলেও নেইমার অনেকগুলো ম্যাচ খেলেছেন। অনেক সময় ব্যথা নিয়ে মাঠে নেমেছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্ম করেছেন। মৌসুমের শেষদিকে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা রাখেন।

নেইমার ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে যোগ দেবেন, এমন আলোচনাও ছিল।

সম্প্রতি নেইমার হাঁটুতে সফল আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করিয়েছেন। সান্তোস জানিয়েছে, তারকা উইঙ্গার এখন পুরোপুরি ফিট হয়ে ওঠার লক্ষ্যে কাজ করছেন এবং আগামী বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে জায়গা করে নিতে চান। অস্ত্রোপচারটি পরিচালনা করেছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ ফিফা বিশ্বকাপনেইমারব্রাজিললিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারও কমেছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রীর প্রথমদিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রিয়াল-বেনফিকা ম্যাচ কেন ১১ মিনিট বন্ধ থাকল?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রধামন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে থাকছে অতি গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT