চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের অভিযোগে ৯ বছরের কারাদণ্ড ব্রাজিলের রবিনহোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড় রবিনহো গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালিতে ধর্ষণের অভিযোগে ৯ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ব্রাজিলিয়ান সাবেক ফরোয়ার্ড রবিনহোকে। দেশটির একটি আদালত তাকে সাজার এ রায় দিয়েছেন। তবে অভিযোগ ওঠার আগেই দেশে ফিরে আসায় নিজ দেশেই সাজা ভোগ করতে পারবেন ৪০ বর্ষী তারকা।

রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক ফরোয়ার্ডের বিরুদ্ধে ২০১৭ সালে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু রবিনহো তার আগেই ব্রাজিলে চলে যান। এরপর ইতালিয়ান কর্তৃপক্ষ বিচারের জন্য ব্রাজিলের কাছে তাকে ফেরত পাঠানোর অনুরোধ করেন। ইতালির আবেদন প্রত্যাখ্যান করলেও একটি ট্রাইব্যুনাল রায় দিয়েছেন, ব্রাজিলেই সাজা ভোগ করতে পারবে সাবেক ফুটবলার।

সুপিরিয়র ট্রাইব্যুনাল অব জাস্টিসের ১০ ভোটের মধ্যে আটটি পড়েছে রবিনহোর সাজার পক্ষে। এ আবেদনে রবিনহোকে দেশে গ্রেপ্তার এবং সেখানেই সাজা ভোগ করার পক্ষে রায় পড়েছে। ৪০ বর্ষী তারকার আইনজীবী এ রায়ের বিরুদ্ধে ফেডারেল সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন।

Banglabid

৯ বছরের সাজাকে বর্ণবাদের ফলাফল উল্লেখ করে রবিনহো বলেছেন, ‘আমাকে ইতালিতে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল, যা ঘটেনি তা দেখানোর জন্য আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে। ইতালিতে চার বছর খেলেছি এবং বর্ণবাদের বিষয়গুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

‘দুর্ভাগ্যবশত আজও এটি ঘটে চলেছে। ২০১৩ সালে ঘটনা ঘটেছিল এবং আমরা এখন ২০২৪এ আছি, যা আমাকে বিশ্বাস করতে বলে যে, এরা একই মানুষ যারা বর্ণবাদের বিরুদ্ধে কিছুই করেনি। আমার বিচার যদি একজন শ্বেতাঙ্গ ব্যক্তির জন্য হতো, কোনো সন্দেহ ছাড়াই তা সম্পূর্ণ ভিন্ন হতো।’

মিলানের একটি নৈশ ক্লাবে ২০১৩ সালে আলবেনিয়ান এক যুবতীকে রবিনহোসহ ছয়জন সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। সাবেক এ ফুটবলার তখন এসি মিলানের হয়ে খেলছিলেন।

Reneta

২০১৭ সালে রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দেন ইতালির আদালত। সেই সাজা অনুমোদন করে ২০২২ সালে ব্রাজিল সরকারকে তা কার্যকরের অনুরোধ জানিয়েছিল ইতালি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিব্রাজিলমিলানরবিনহোরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ

পরবর্তী

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিল, সম্পাদক সজিব

পরবর্তী
শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিল, সম্পাদক সজিব

বাংলাদেশি শিল্পীদের ছবি, যারা আইপিএলের উদ্বোধনে মঞ্চ মাতাবেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের উদ্বোধনে মঞ্চ মাতাবেন যারা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT