চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদ বিরোধী ম্যাচেও বর্ণবাদের শিকার ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ১৮, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব ফুটবলের বিরতিতে বর্ণবাদ বিরোধী অভিযানে নেমেছে ব্রাজিল। ভিনিসিয়াসকে সমর্থন জানিয়ে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। যার অংশ ছিল গিনির বিপক্ষে ম্যাচটি। সেই ম্যাচে ৪-১এ জয় পেলেও বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিলীয় মিডফিল্ডার ফিলিপ সিলভা।

ব্রাজিল সাধারণত হলুদ অথবা নীল রঙের জার্সিতে মাঠে নামলেও আফ্রিকার দেশটির বিপক্ষে কালো রঙের জার্সি পরে মাঠে নেমেছিল। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতেই কালো রঙের জার্সি পরে প্রীতি ম্যাচটি খেলেছে। দ্বিতীয়ার্ধে অবশ্য কালো জার্সি তুলে রেখে চেনা হলুদ জার্সিতেই খেলা শুরু করে ব্রাজিল।

এমনকি ম্যাচের আগে হাঁটু গেড়ে বসে সেলেসাওরা প্রতিবাদও করেছিল। ম্যাচের স্লোগান ছিল ‘বর্ণবাদ নিয়ে আর কোনো খেলা নয়’। সেই ম্যাচেই কিনা আবারও স্পেনের মাটিতেই বর্ণবাদের শিকার হল দলটি।

এবার বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে ভিনির উপদেষ্টা ও বন্ধু ফিলিপ সিলভা এক নিরাপত্তাকর্মীর কাছে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। মাঠে প্রবেশের সময় ফিলিপকে চেক করার সময় হরেক তামাশা করেন গেটের ওই নিরাপত্তাকর্মী। পকেট থেকে একটি কলা বের করে নিরাপত্তাকর্মীটি সিলভাকে বলেন, ‘হ্যান্ডস আপ, এটাই তোমার জন্য আমার পিস্তল।’

এই ঘটনার পর ভিনি টুইটারে লিখেছেন, ‘আমি যখন ঐতিহাসিক কালো জার্সি পরে খেলছিলাম এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, সেই সময় স্টেডিয়ামের প্রবেশ পথে আমার বন্ধুকে অপমান করা হয়েছিল। তাকে নিয়ে উপহাস করা হয়েছিল। বিষটি দুঃখজনক ছিল। ব্যাকস্টেজ ছিল জঘণ্য। সবকিছুই সাধারণ মানুষের সামনে আনতে আমি জানতে চাই ওখানকার নিরাপত্তা ক্যামেরার ফুটেজ কোথায়?’

সদ্যগত মৌসুমে বেশ কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস। শেষদিকে অবস্থা এমন হয়েছিল, মাঠে নামলেই প্রতিপক্ষ দলের সমর্থকদের বর্ণবাদী আক্রমণের কবলে পড়তেন ২২ বর্ষী তারকা। সবশেষ ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হয়েছিলেন রিয়াল ফরোয়ার্ড।

Reneta

সেই ঘটনার পরই মূলত ফুটবল বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। এগিয়ে আসে ব্রাজিল সরকার, ফিফা থেকে শুরু করে সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভিনিকে নিয়ে ফিফা তৈরি করে বর্ণবাদবিরোধী কমিটি। কমিটির প্রধানও করা হয়েছে ভিনিসিয়াসকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিনিফিফাবর্ণবাদবার্সেলোনাব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টসসিলভাস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT