চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বড় ধাক্কা ব্রাজিলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ন ২১, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের বাকি আর কেবল মাস তিনেক। ফিফার সবচেয়ে বড় এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতিতে নেমে পড়েছে দলগুলো। ব্রাজিলও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলবে দুটি প্রীতি ম্যাচ। তবে এই ম্যাচের আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দলের মূল গোলকিপার অ্যালিসন বেকারকে পাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।

দলে অ্যালিসনের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তবে চোট নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

আগামী ২৬ মার্চ ফ্রান্সের মুখোমুখি হবে সেলেসাও বাহিনী আর ৩১ মার্চ মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচে অ্যালিসন না থাকায় তার জায়গায় গোলরক্ষক হুগো সোসাকে দলে নেয়া হয়েছে।

চলতি মৌসুমে বেশ কয়েকবার ফিটনেস সমস্যায় ভুগেছেন অ্যালিসন। গত ১০ মার্চ যেমন পেশির সমস্যায় গ্যালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারেননি তিনি। এর আগে গত অক্টোবর ও নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি ৩৩ বর্ষী এ গোলরক্ষক। একই সমস্যায় গত তিন মৌসুমে ৫০টি ম্যাচ মিস করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালিসন বেকারক্রোয়েশিয়াফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

মার্চ ২১, ২০২৬

বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বড় ধাক্কা ব্রাজিলের

মার্চ ২১, ২০২৬

হরমুজ প্রণালি খোলা নিয়ে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

মার্চ ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ

মার্চ ২১, ২০২৬

বিদেশে ঈদ কাটছে বাংলাদেশের তিন ফুটবল দলের

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT