চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা তুমি কার, ব্রাজিল নাকি আর্জেন্টিনার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বের সবশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচের আগে সমীকরণ ছিল যে দল জিতবে চ্যাম্পিয়ন হওয়ার পথে এক পা দিয়ে রাখবে। শেষপর্যন্ত ম্যাচ ১-১ গোলে ড্র হলে শিরোপা ফয়সালা গড়ায় শেষ ম্যাচে। দেখে নেয়া যাক পয়েন্ট টেবিলে কোন অবস্থানে আছে দল দুটি এবং শিরোপা জয়ের সম্ভাবনায় পাল্লা ভারী কার দিকে।

ভেনেজুয়েলার এস্তাদিও হোসে আন্তোনিও আনজোতেগুইয়েতে রোববার রাতে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হবে চিলি অনূর্ধ্ব-২০ দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় শুরু হবে মাঠের লড়াই। আর সোমবার ভোর সাড়ে ৬টায় একই মাঠে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দিনের প্রথম ম্যাচে রাত ১টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। যদিও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আগেই ছিটকে গেছে তারা।

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে টুর্নামেন্টের ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর তিনে ও চারে থাকা কলম্বিয়ার ও প্যারাগুয়ের ৬ করে পয়েন্ট। শেষ ম্যাচে তারা জয় পেলেও ৯ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না। সেদিক থেকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে শুধু টিকে আছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী চূড়ান্ত পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি হবে চ্যাম্পিয়ন। সেদিক থেকে ব্রাজিল-চিলি অথবা আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে জিতে ব্রাজিল ও আর্জেন্টিনার দুদলেরই সুযোগ থাকবে চ্যাম্পিয়নের। ব্রাজিল-আর্জেন্টিনার পয়েন্ট সমান হওয়াতে ম্যাচে যদি দুদলই জিতে যায়, সেক্ষেত্রে গোল ব্যবধানের উপর ভিত্তি করে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। এখন পর্যন্ত আর্জেন্টিনার চেয়ে ১ গোলের ব্যবধানে এগিয়ে আছে সেলেসাও বাহিনী।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৬ গোল খেয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এমন করুণ দশার পর অনেকে প্রতিযোগিতায় ব্রাজিলের শেষও দেখে ফেলেছিল। কিন্তু সেই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। বিশেষ করে চূড়ান্ত পর্বে এসে দারুণ নৈপুণ্য দেখিয়েছে দলটি। টানা তিনটি জয় ও এক ড্রয়ে এখন শিরোপার স্বপ্ন দেখছে। অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে উড়ন্ত সূচনা পাওয়া আর্জেন্টিনাও আছে দারুণ ছন্দে। তারাও চূড়ান্ত পর্বে এসে টানা তিন জয়ের সঙ্গে ড্র করেছে একটি ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েচিলিব্রাজিললিড স্পোর্টসসাউথ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গ্যাস সংকট কাটতে লাগতে পারে আরও দুই সপ্তাহ’

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বরিশালের শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২৭, ২০২৬

নতুন কোচ হোর্হের অধীনে পর্তুগালে রোনালদোর ভূমিকা কমে যাচ্ছে?

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT