চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে বিদায় করে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

প্যারিস অলিম্পিক ফুটবলের চূড়ান্ত বাছাইয়ে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের। বাঁচা-মরার ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। সেলেসাওদের বিদায় করে ২০২৪ প্যারিস অলিম্পিকের মূলপর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বাছাইয়ে দারুণ শুরুর পরও মূল আসরে খেলার সুযোগ পেল না বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। তাতে ২০০৪ সালের পর প্রথমবার টানা তৃতীয় স্বর্ণ জয়ের স্বপ্ন ভাঙে ব্রাজিলের যুবাদের। ২০১৬ ও ২০২০ অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল।

ম্যাচে আর্জেন্টিনার দাপটই ছিল বেশি। গোল ছাড়াও মাঠের দ্বৈরথে ছিল আধিপত্য। রেমন মেনেজেসের আর্জেন্টিনা বল দখলে রাখে ৬১ শতাংশ এবং শট নেয় ১৪টি, যার ৩টি লক্ষ্যে ছিল। অন্যদিকে ব্রাজিল ৯টি শট নেয় এবং তারাও আর্জেন্টিনার মতো ৩টি শট লক্ষ্যে রাখে। কিন্তু প্রয়োজনীয় গোলটি আদায় করতে ব্যর্থ হয়।

ম্যাচের ১৫ মিনিটে গোল পেতে পারত আর্জেন্টিনা। অধিনায়ক থিয়াগো আলমাদার দুর্দান্ত ফ্রি-কিক গোলবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় আলবিসেলেস্তেদের। এর আগ পর্যন্ত কোনো সুযোগ গড়তে পারেনি ব্রাজিল। ১৮ মিনিটে তারা প্রথম শট নেয় গোলমুখে। যদিও সেটা ছিল না লক্ষ্য অর্জনের মতো কিছু।

ব্রাজিল ম্যাচের সেরা সুযোগ পেয়েছে ৬০ এবং ৬২ মিনিটে। প্রথমে গ্যাব্রিয়েল পেককে হতাশ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক ব্রেই। দুর্দান্ত সেভে সুরক্ষিত রাখেন আর্জেন্টিনার অলিম্পিকে খেলার স্বপ্ন। মিনিট দুয়েক পর জন কেনেডিকেও হতাশ করেন তিনি।

আর্জেন্টিনার ধারাবাহিকতার সুবাদে ৭৮ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যান লুসিয়ানো গুন্দো। তাতে অলিম্পিক থেকে বাদ পড়ে বর্তমান স্বর্ণপদক ধারী ব্রাজিল। ২০০৪ ও ২০০৮ সালে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনাও।

Reneta

এর আগে চূড়ান্ত পর্বের প্রথম দুই ম্যাচে ভেনেজুয়েলা ও প্যারাগুয়ের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা। অন্যদিকে প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে হারায় ২-১ গোলে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ছাড়া প্যারিস অলিম্পিকের টিকিট কেটেছে প্যারাগুয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাপ্যারাগুয়েপ্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT