চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে আরও ৪ বছরের চুক্তি বাড়বে আনচেলত্তির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিল শেষবার বিশ্বকাপে ফাইনাল খেলেছিল ২০০২ সালে, চ্যাম্পিয়ন হয়। পরে আর সাফল্যের দেখা পায়নি। বড় ভরাডুবি ছিল ২০১৪ সালে, ঘরের মাঠে সেমিতে জার্মানির কাছে ৭-১ গোলে হার। সেলেসাওরা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায়। প্রকল্প বাস্তবায়নে গতবছরের মেতে দায়িত্ব দিয়েছে কার্লো আনচেলত্তির হাতে। যিনি জানালেন, চুক্তির মেয়াদ বাড়ানো হবে আরও ৪ বছর।

ব্রাজিলের ইতালিয়ান কোচ আনচেলত্তি চাচ্ছেন দুযুগ ফাইনাল খেলতে না পারা সাম্বার দেশটিকে ২০২৬ বিশ্বকাপে ফাইনালে নিতে। ইউরোপে সবচেয়ে বেশি ২৯ বার শিরোপা জিতেছেন অভিজ্ঞ এ কোচ। সবশেষ রিয়ালকে জিতিয়ে এসেছেন চ্যাম্পিয়ন্স লিগ।

সম্প্রতি আর্জেন্টাইন এবং রিয়াল মাদ্রিদের সাবেক হোর্হে ভালদানোকে সাক্ষাৎকার দিয়েছেন আনচেলত্তি। বলেছেন, ‘আমি জানি, ব্রাজিলের সাথে আমার চুক্তি আরও চার বছরের জন্য নবায়ন করা হবে। সেটি হবে আমার জন্য একটি নতুন কাজ এবং এতে সত্যিই মুগ্ধ।’ অর্থাৎ, সব ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ডাগআউটে দেখা যেতে পারে ইতালিয়ান কোচকে।

২০২৬ ফিফা বিশ্বকাপে সরাসরি টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। এখন ঝালিয়ে নিচ্ছে আনচেলত্তির শিষ্যরা। দল গোছানো বাকি সেলেসাওদের। তার আগে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কোচ। নেইমার কিংবা ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা খেলোয়াড় দলে রাখবেন না, যদি না তারা শতভাগ ফিট থাকেন। তার কাছে তারকা খ্যাতির চেয়ে ফিটনেস মুখ্য।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ ফিফা বিশ্বকাপকার্লো আনচেলত্তিব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলে আরও ৪ বছরের চুক্তি বাড়বে আনচেলত্তির

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দাবি আদায়ের নামে জনগণকে জিম্মি করা চলবে না: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শাকিবের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বর্তমান সরকার কৃষিবান্ধব: প্রাণিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT