বিনোদন

সন্তানদের জিম্মা হারাতে বসেছেন ব্র্যাড পিট!

৭ বছরের আইনি লড়াই শেষে রায় অ্যাঞ্জেলিনা জোলির পক্ষেই যাবে বলে মনে করা হচ্ছে

ব্র্যাড পিট ও তার পরিবারের সদস্যরা লাল গালিচায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাড পিট তার পরিবারের সঙ্গে লাল গালিচায় উপস্থিত, একটি চলচ্চিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জিম্মা হারাতে বসেছেন ব্র্যাড পিট। ৭ বছরের আইনি লড়াই শেষে রায় অ্যাঞ্জেলিনা জোলির পক্ষেই যাবে বলে মনে করা হচ্ছে।

শিলোহ (১৭), নক্স (১৪) ও ভিভিয়েন (১৪)-এর জিম্মা হারানো নিয়ে তেমন আফসোস নেই হলিউড অভিনেতার, এমনটাই শোনা যাচ্ছে। কারণ তিনি তার প্রিয় আঙ্গুর বাগান শ্যাতু মিরাভেল ফিরে পাচ্ছেন। ‘টাচ উইকলি’র প্রতিবেদনে বলা হয়েছে ব্র্যাড পিট তার বন্ধুদের এসব বলে বেড়াচ্ছেন।

দুই তারকার কাছের এক সূত্র জানাচ্ছে, ‘তাদের ডিভোর্স চূড়ান্ত হয়ে যাবে আঙ্গুর বাগান এবং সন্তানদের কাস্টডি নিয়ে মীমাংসায় আসলে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে জোলি অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের প্রাইমারি কাস্টডি থাকতে চান। তবে সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার থাকবে পিটের।

অন্যদিকে শ্যাতু মিরাভেলের পুরো নিয়ন্ত্রণ থাকবে ব্র্যাড পিটের হাতে। এজন্য জোলিকে ২৫০ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেতার। জোলি জানিয়ে দিয়েছেন আঙ্গুর বাগানে তার কোনো আগ্রহ নেই।

এর আগে প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে শ্যাতু মিরাভেলের যৌথ সম্পত্তি বিক্রির অভিযোগে মামলা করেন ব্র্যাড পিট। পিটের অভিযোগ, তাদের দুজনের যৌথ সম্পত্তি তার সাথে পরামর্শ ছাড়াই রাশিয়ান বিলিয়নিয়ার শেফলারের কাছে বিক্রি করেছেন জোলি।

অন্যদিকে সন্তানদের হেফাজত চুক্তি নিয়েও চলছিল আইনি লড়াই। অবশেষে দুজনে বিরোধ চালিয়ে যাওয়ার পরিবর্তে মধ্যস্থতা করার ব্যাপারে সম্মত হয়েছেন।

জোলি এবং পিট হলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা দম্পতি ছিলেন। এই জুটি ব্রাঞ্জেলিনা নামেও পরিচিত। ২০০৬ সালের জানুয়ারি মাসে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন এই জুটি। ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, নক্স এবং ভিভিয়েনকে সন্তান হিসেবে দত্তক নেন। এপ্রিল ২০১২ সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু শেষ পর্যন্ত ২০১৬ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

সূত্র: জিও টিভি

বিষয়:অভিনয় জুটি জোলি ব্র্যাড পিট সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…