চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক’র মানসিক স্বাস্থ্য নিয়ে ‘মনের যত্ন’ হট লাইন সহমর্মিতার এক মানবিক উদাহরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ন ১৭, আগস্ট ২০২৫
কর্পোরেট নিউজ
A A

বিদেশ থেকে সব হারিয়ে ফিরে আসা এক কর্মী ভাই বলেছিলেন, ‘আপনারা আমাকে আবার নতুন করে ব্যবসা শুরু করতে সাহায্য করছেন ঠিকই, কিন্তু আমার সবচেয়ে উপকার হয়েছে ওই আপা যখন প্রথমে আইসা কথা কইছে!’

রোহিঙ্গা ক্যাম্পে এদের সেন্টারকে শরণার্থীরা ডাকে শান্তিখানা। আমাদের কাজে মানসিক স্বাস্থ্যের দিকে জোর দেয়া একটা নতুন দিক। এটাতে মানুষ যেভাবে রেস্পন্ড করে, তা আসলেও আরও গবেষণার দাবি রাখে।

তো আমাদের ব্র‍্যাক পরিবারের এই মেন্টাল হেলথ কাউন্সেলররা নিজের কাজের বাইরে গিয়ে গত নয় মাস সাপোর্ট দিয়েছেন সাধারণ মানুষকে।
বন্যা হোক, বিমান দুর্ঘটনার পরে হোক, অগ্নিকাণ্ডের পরে বা আন্দোলনের পরে তরুণদেরকে, তারা ছুটে গেছেন বা ফোনে থেকেছেন।

ছবিতে থাকা ব্র্যাকের ৭০ জনেরও বেশি প্রশিক্ষিত মনোবিদ ও সাইকোসোশ্যাল কাউন্সেলর সহমর্মিতা ও পেশাদারিত্বের সঙ্গে এই সেবা দিয়েছেন। তারা সাড়ে সাত হাজার কলের মাধ্যমে দুপুর থেকে রাত ২ টা পর্যন্ত প্রায় দেড় লাখ মিনিট সময় কাউন্সিলিং দিয়েছেন। ভীষণ মমতা নিয়ে তারা কাজটি করেছেন।‌

ধন্যবাদ দেয়ার অনুষ্ঠানে থাকতে পারিনি। এরা আমাদের নীরব কর্মী। অকুন্ঠ ধন্যবাদ।

ছবিতে সার্টিফিকেট হাতে যে মানুষগুলোকে দেখছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সাধারণ মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা দিতে গতবছরের শেষে ব্র্যাক ‘মনের যত্ন’ নামে একটি মানসিক স্বাস্থ্যসেবার উদ্যোগ নেয় যা উদ্বেগ, বিষণ্ণতা, বা মানসিক চাপে থাকা ব্যক্তিদের জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করে।

Reneta

ছবিতে থাকা ব্র্যাকের ৭০ জনেরও বেশি প্রশিক্ষিত মনোবিদ ও সাইকোসোশ্যাল কাউন্সেলর সহমর্মীতা ও পেশাদারিত্বের সঙ্গে এই সেবা দিয়েছেন। তারা সাড়ে সাত হাজার কলের মাধ্যমে দুপুর থেকে রাত ২ টা পর্যন্ত প্রায় দেড় লাখ মিনিট সময় কাউন্সিলিং দিয়েছেন। ভীষণ মমতা নিয়ে তারা কাজটি করেছেন।‌ তাদের ধন্যবাদ জানাতেই একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আগেই বলেছি, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ‘মনের যত্ন’ নামে এই হটলাইনটি গত বছর চালু করা হয়। ব্র্যাক, ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি) এবং ‘নিরাময়’ নামের একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সহযোগিতায় এটি পরিচালিত হচ্ছে। এই উদ্যোগ ও সেবায় জড়িত সবাইকে ধন্যবাদ। আপনারা অসাধারণ কাজ করেছেন।

মনে রাখবেন শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো রাখা ভীষণ জরুরি।‌ আপনি বা আপনার পরিচিত কারও যদি মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা প্রয়োজন হয় তবে ব্র্যাকের ‘মনের যত্ন’ উদ্যোগের হটলাইন নম্বরে (০৯৬৪৩-২৬২৬২৬) ফোন করতে পারেন অথবা নীরাময় পেশেন্ট অ্যাপটি ডাউনলোড করে এই সেবা নিতে পারেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্টমনের যত্নমানবিক উদাহরণরোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT