চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তায় ব্র্যাক-ইইউ’র চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ন ০৫, মে ২০২৫
অর্থনীতি
A A

কক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

আজ সোমবার ৫ মে মহাখালীর ব্র্যাক সেন্টারে “হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু এড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার” শীর্ষক একটি প্রকল্পের যাত্রা শুরু উপলক্ষে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যয়-সাশ্রয়, দক্ষতা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা, সহাবস্থান এবং স্থানীয় জনসাধারণের ক্ষমতায়ন এই প্রকল্পের মূল ভিত্তি। এর মাধ্যমে ১ লাখ ২৫ হাজারেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী এবং প্রায় ২ হাজার ৫০০ স্থানীয় জনসাধারণ (হোস্ট কমিউনিটি) উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এ ক্ষেত্রে নারী, যুব ও প্রতিবন্ধী ব্যক্তিরা বিশেষ গুরুত্ব পাবেন।

২০১৭ সালে রোহিঙ্গা সঙ্কট শুরু হওয়ার দীর্ঘ সাত বছর পরেও কক্সবাজারে শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠী একটি দীর্ঘায়িত মানবিক সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। সহায়তা তহবিল কমে যাওয়া, বহুমুখী সামাজিক চাপ বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবা প্রদানের মতো চ্যালেঞ্জগুলো ওই অঞ্চলের সীমিত স্থানীয় সম্পদের ওপর আরও চাপ বাড়াচ্ছে।

Reneta

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রকল্পটি মানবিক ও উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে দক্ষতা, জবাবদিহিতা এবং টেকসই সমাধানের লক্ষ্যে একটি মধ্যমেয়াদি সমন্বিত সমাধানের পথ দেখাবে। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সক্ষমতা বাড়ানো হবে যা স্থানীয় জনসাধারণকে ক্ষমতায়িত করবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান ও ব্যয় সাশ্রয়ী সেবা নিশ্চিত করবে।

সাড়ে ৪৪ লাখ ইউরো (প্রায় ৬২ কোটি টাকা) বিনিয়োগে ২৪ মাস মেয়াদি এই প্রকল্পটি কক্সবাজারের রোহিঙ্গা সম্প্রদায় ও স্থানীয় মানুষের জন্য কাজ করবে। এখান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানবিক সংকট মোকাবিলার জন্য মডেল তৈরিতে অবদান রাখবে।

এই উদ্যোগ বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি মানবিক সংকট মোকাবিলায় একটি সমন্বিত, কার্যকর এবং টেকসই মানবিক সহায়তা কার্যক্রম নিশ্চিত করতে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইইউকক্সবাজারচুক্তি স্বাক্ষরব্র্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT