চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে হারিয়ে বিপিএলে প্লে অফ নিশ্চিত রংপুরের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে পঞ্চম জয় পেয়ে সেরা চারের প্লে অফ নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্সের। রংপুরের কাছে হেরে এখনও টেবিলের পঞ্চম দল ঢাকা ক্যাপিটালস। লিটন দাসের রংপুর মো. মিঠুনের ঢাকাকে ১১ রানে হারিয়েছে। দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ডাউইড মালান।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকা। আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে রংপুর। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে ঢাকা, ১১ রানের জয় তুলে পরের রাউন্ড নিশ্চিত হয় রংপুরের।

মালান ও তাওহিদ হৃদয় ওপেনিংয়ে ১২৬ রানের পার্টনারশিপ গড়েন। রংপুরের প্রথম উইকেট জুটিতে যা সর্বোচ্চ রানের রেকর্ড। তারা দুজন ভেঙেছেন স্টিভেন টেইলর ও সৌম্য সরকারের ১২৪ রানের রেকর্ড। দুদলের মোট ৩৫১ ঢাকা ও রংপুরের ম্যাচের সর্বোচ্চ রানের স্কোর।

Banglabid

মালান ৪৯ বলে ৭৮ রান করে আউট হওয়ার পর হৃদয় আউট হন ৪৬ বলে ৬২ রানের ইনিংস খেলে। এরপরের সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন কাইল মেয়ার্স। ঢাকার সাইফউদ্দিন ২টি এবং তাসকিন ও মারুফ মৃধা একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। উসমান খান ৩১ রান করলেও আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন শূন্য রানে সাজঘরে ফেরেন। সাইফ হাসান ১২ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক মিঠুন ২৫ রান করেন।

শেষের দিকে প্রতিরোধ গড়েন সাইফউদ্দিন। তিনি ৩০ বলে ৫৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাকে যোগ্য সঙ্গ দেয়া ইমাদ ওয়াসিম ১৪ বলে ২০ রানের আরেকটি কার্যকরী ইনিংস খেললেও দল হারে ১১ রানে।

Reneta

রংপুরের নাহিদ রানা ৩টি, ফাহিম আশরাফ ২টি এবং মোস্তাফিজ ও রাকিবুল হাসান একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলরঢাকানাহিদবিপিএলমালানরংপুরলিড স্পোর্টসসৌম্যহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমরা প্রীতিকে ভালোবাসি, কিন্তু প্রীতি হতে চাই না’

আগস্ট ৮, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT