চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারের লড়াইয়ে রংপুরের জয়, টানা তৃতীয় হার ঢাকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে আসর শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। পরে আর জয়ের স্বাদ পায়নি। সিলেটে মোস্তাফিজুর রহমানের কাটারে পরাস্ত হয়েছে ঢাকা। শেষ ওভারের লড়াইয়ে সাব্বির হোসেন ও মোহাম্মদ মিঠুনকে পরাস্ত করে রংপুর রাইডার্সকে ৫ রানের জয় এনে দিয়েছেন তারকা বাঁহাতি পেসার। আসরে তৃতীয় জয়ের দেখা পেল রংপুর, টানা তৃতীয় হার দেখল ঢাকা।

শেষ ওভারে জিততে ঢাকার লাগতো ১০ রান। ক্রিজে ছিলেন মিঠুন ও সাব্বির। মোস্তাফিজ ওভারে দুটি ডট আদায় করেন। পাশাপাশি কোন বাউন্ডারিও হজম করেননি। মাত্র ৪ রান খরচায় রংপুরের জয় নিশ্চিত করেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে রংপুর। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ গড়ে। জবাবে ৪ উইকেটে ১৫০ রানে থামে ঢাকার ইনিংস।

আগে ব্যাটে নামা রংপুরের শুরুটা ভালো হয়নি। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। চতুর্থ উইকেটে ডেডিড মালান ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে চাপ সামলে ওঠে। ৭৪ রানের জুটি গড়েন দুজনে। দলীয় ১০৪ রানে মালান ফিরে যান, ৩৩ বলে ৩৩ রান করে। দলীয় ১২৮ রানে মাহমুদউল্লাহ আউট হন, ৪১ বলে ৫১ রান করে। নুরুল হাসান সোহানকে নিয়ে ১৫৫ রানে পৌঁছান খুশদিল শাহ। ২১ বলে ৩৮ রান করেন খুশদিল। সোহান ৭ বলে ৭ রান করেন।

ঢাকার হয়ে জিয়াউর রহমান ২ উইকেট নেন। ইমাদ ওয়াসিম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

জবাবে ঢাকাকে ভালো শুরু এনে দেন আব্দুল্লাহ আল মামুন ও রহমানুল্লাহ গুরবাজ। উদ্বোধনীতে ৩৮ বলে ৫৪ রান তোলেন দুজনে। ২২ বলে ৩১ রান করে গুরবাজ ফিরে গেলে জুটি ভাঙে। ৪ রান যোগ করতে দ্বিতীয় উইকেট হারায় বুড়িগঙ্গা তীরের দলটি। ১৮ বলে ২০ রান করে আউট হন মামুন।

Reneta

তৃতীয় উইকেটে সাইফ হাসান ও মোহাম্মদ মিঠুন মিলে যোগ করেন ৫৩ রান। দলীয় ১১১ রানে সাইফ ফিরে যান ২৪ বলে ১৫ রান করে। ১৩৩ রানে চতুর্থ উইকেট হারায় ঢাকা। শামীম হোসেন পাটোয়ারী ফেরেন ১০ বলে ১১ রান করে। সাব্বির হোসেন ও মিঠুন ইনিংসের শেষ পর্যন্ত লড়েন। মিঠুন ৩৮ বলে ৫৬ রান করেন। সাব্বির ৮ বলে ১২ রান করেন।

রংপুরের হয়ে একটি করে উইকেট নেন কাইল মেয়ার্স, আলিস আল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও খুশদিল শাহ।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকাবাংলাদেশবিপিএলরংপুরলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT