বিপিএলের চলতি আসরে ড্রাফট থেকে অবিক্রীত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। অবশেষে দল পেলেন অভিজ্ঞ অলরাউন্ডার। আসরে এপর্যন্ত তিন ম্যাচে কোনো জয়ের দেখা না পাওয়া ঢাকা ক্যাপিটালস তাকে নিয়েছে।
সোমবার বিজ্ঞপ্তিতে মোসাদ্দেককে নেয়ার বিষয়টি জানিয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলটি। আসিফ হাসানের বদলি হিসেবে জায়গা পেয়েছেন তিনি। সোমবার সিলেটে দলের অনুশীলনেও যোগ দিয়েছেন।
ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ‘ঢাকা ক্যাপিটালস আনন্দের সাথে ঘোষণা করছে যে, অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের জন্য আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন। আসিফ হাসানের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন তিনি। আসন্ন ম্যাচে তাকে নিয়ে আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে তার উপস্থিতি দলের পারফরম্যান্সকে শক্তিশালী করবে।’
রোববার ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন সাঈদ আজমল। আগে ঢাকার হয়ে বিপিএল মাতিয়েছেন পাকিস্তানি সাবেক।








