চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-জাদরানে চট্টগ্রামের তিনে দুই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় দিয়ে বিপিএলের দশম আসর শুরু করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয়টিতে হেরে যায় খুলনা টাইগার্সের বিপক্ষে। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। তানজিদ হাসান তামিমের দুরন্ত ব্যাটিং ও নাজিবউল্লাহ জাদরানের ক্যামিওতে দুর্দান্ত ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে শুভাগত হোমের দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ঢাকাকে ব্যাটে পাঠান চট্টগ্রাম অধিনায়ক শুভাগত। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে নেমে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে চট্টগ্রাম।

সোমবার শীতের প্রকোপে বিপিএল উন্মাদনায় ভাটা পড়ে। প্রথম দুদিনের মতো দর্শকের দেখা মেলেনি। গ্যালারির অধিকাংশ আসনই ছিল ফাঁকা। সময় গড়ানোর সাথে সাথে অবশ্য দর্শকের আনাগোনাও বেড়েছে কিছুটা।

হিমশীতল ঠাণ্ডায় ম্যাচের শুরুটা ছিল চট্টগ্রামের বোলারদের দখলে। দ্বিতীয় ওভারে রক্তাক্ত হয়ে মাঠ ছাড়েন ঢাকার শ্রীলঙ্কান ওপেনার ধানুস্কা গুনাথিলাকা। চ্যালেঞ্জার্সের বোলার আল-আমিন হোসেনের প্রথম দুটি বল দেখেশুনেই পার করেন গুনাথিলাকা। তৃতীয় বলটি বুঝে উঠতে পারেননি লঙ্কান ব্যাটার। ইনসাইড এজ হয়ে বল আঘাত করে হেলমেটে। পড়ে যান সাথে সাথেই। যদিও পরে উঠে দাঁড়িয়েছেন, তবে ছিলেন না খেলার মতো অবস্থায়। রক্তাক্ত হয়ে মাঠ ছাড়েন। তার কনকাশন সাব হিসেবে ঢাকার একাদশে যুক্ত হয়েছেন লাসিথ ক্রসপুল্লে।

গুনাথিলাকার রিটায়ার্ড হার্টের পর মাঠে এসে সুবিধা করতে পারেননি সাইফ হাসান। ৯ বলে ৯ রান করে আল-আমিনের শিকার হন। ড্রাইভ করতে গিয়ে কভারে নাজিবুল্লাহ জাদরানের তালুবন্দি হন।

পঞ্চম ওভারে দলীয় ১৬ রানে ফিরে যান রানের খাতা খুলতে না পারা মোসাদ্দেক হোসেন সৈকত। শুভাগত হোমকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে নিহাদুজ্জামানের তালুবন্দি হন ঢাকার অধিনায়ক।

Reneta

অষ্টম ওভারে জোড়া উইকেট হারায় ঢাকা। নিহাদুজ্জামানকে উড়িয়ে মারতে গিয়ে কভার পয়েন্টে তানজিদ হাসানের হাতে ক্যাচ তুলে দেন নাঈম শেখ। ১১ বলে ৮ রান করেন তিনি। ওভারের পঞ্চম বলে রানআউট হয়ে ফিরে যান অ্যালেক্স রোস। দুই চারে ৯ বলে ১১ রান করেন অস্ট্রেলিয়ান ব্যাটার।

৩৩ রানে চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ঢাকা। পরে ইরফান শুক্কর ও গুনাথিলাকার সাব হিসেবে নামা ক্রসপুল্লের ব্যাটে চাপ কাটিয়ে তোলে ঢাকা। ৪৭ বলে ৭৩ রানের জুটি গড়েন দুজনে। ১৫.৪ ওভারে দলীয় ১০৬ রানে ক্রসপুল্লেকে ফিরিয়ে জুটি ভাঙেন কার্টিস ক্যাম্ফের। তিনটি চার ও দুটি ছক্কায় ৩১ বলে ৪৬ রান করে যান তিনি।

১৮তম ওভারে ফিরে যান ইরফানও। ২৬ বলে ২৭ রান করে বিলাল খানের বলে সরাসরি বোল্ড হন। শেষদিকে তাসকিন আহমেদের ৯ বলে ১৫ রানের ইনিংসে কিছুটা লড়াই করার মতো পুঁজি পায় ঢাকা।

চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন আল-আমিন ও বিলাল খান। শুভাগত, নিহাদুজ্জামান ও ক্যাম্ফের একটি করে উইকেট নেন।

জবাবে নেমে চট্টগ্রামকে ঝড়ো শুরু এনে দেন ওপেনার আভিস্কা ফের্নান্দো। ইনিংস লম্বা করতে পারেননি লঙ্কান ব্যাটার। ওভারের শেষ বলে দলীয় ১৯ রানে ফিরে যান শরীফুলের শিকার হয়ে। তিন চারে ৬ বলে ১২ রান করেন ফের্নান্দো।

এরপর ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। অন্যপ্রান্তে ব্যাটে নামা ইমরানুজ্জামান দাঁড়াতে পারেননি উইকেটে। ২.২ ওভারে দলীয় ২৮ রানে শরীফুলের দ্বিতীয় শিকার হন। করেন ৩ বলে ১ রান।

তৃতীয় উইকেট জুটিতে শাহাদাত হোসেন দীপুকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন তানজিদ তামিম। ১১তম ওভারের শেষ বলে দীপু ফিরে যান উসমান কাদিরের শিকার হয়ে। ৩১ বলে ২২ রান করেন দীপু।

১৫.৩ ওভারে ফিফটি পূর্ণ করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তানজিদ হাসান তামিম। তাসকিন আহমেদের ডেলিভারি উড়িয়ে মেরে ডিপকভার অঞ্চলে অ্যালেক্স রোসের তালুবন্দি হন তামিম। ছয়টি চার ও এক ছক্কায় ৪০ বলে ৪৯ রান করে যান ওপেনার।

পরে শুভাগত হোমকে সঙ্গী করে চট্টগ্রামকে জয়ের বন্দরে পৌঁছান নাজিবুল্লাহ জাদরান। এক চার ও তিন ছক্কায় ১৯ বলে ৩২ রান করেন জাদরান। শুভাগত করেন ১১ বলে ৭ রান।

ঢাকার হয়ে শরীফুল ইসলাম দুটি উইকেট নেন। তাসকিন ও উসমান কাদির একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সতানজিদ তামিমদুর্দান্ত ঢাকানাজিবুল্লাহবিপিএল-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT