চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে সৌম্য-মাহমুদউল্লাহ ঝলক, ঢাকার টানা অষ্টম হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনিংসের প্রথম তিন ওভারেই তিন টপ-অর্ডারকে হারিয়ে ধুঁকছিল ফরচুন বরিশাল। সেখান থেকে বড় সংগ্রহ পাওয়া ছিল চ্যালেঞ্জিং। তবে তা করে দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। দুজনের ঝড়ো ফিফটিতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় সংগ্রহই গড়েছিল তামিম ইকবালের দল। পরে বাকী কাজটা করে দেন বোলাররা। ব্যাটারদের ব্যর্থতায় টানা অষ্টম হার দেখতে হলো ঢাকার। ৪০ রানের বড় জয়ে টেবিলের চারে উঠে আসলো বরিশাল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে তার দল। জবাবে ১৯.৪ ওভারে ১৪৯ রানে থামে ঢাকার ইনিংস।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ইনিংসের দ্বিতীয় ওভারে ৬ রানে ফিরে যান সাব্বির হোসেন। ৮ বলে ৫ রান করেন এই ওপেনার। ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক নাঈম শেখ। ১১ বলে ১০ রান করে ফিরে যান প্যাভিলিয়নে।

Banglabid

৬.১ ওভারে ৪১ রানে তৃতীয় ব্যাটারকে হারায় ঢাকা। ১০ বলে ১৪ রান করে ফিরে যান সাইফ হাসান। তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন অ্যালেক্স রোস ও মেহেরব হাসান। এই দুই ব্যাটার মিলে যোগ করেন ৩৯ রান। ১২.২ ওভারে টপ এজ হয়ে মুশফিকের হাতে ধরা পড়েন মেহরব হোসেন। ২৯ বলে ২৮ রান করেন মেহরব।

এরপর ২১ রান যোগ করার পথেই আরও তিন ব্যাটারকে হারায় ঢাকায়। একে একে ফিরে যান চতুরাঙ্গা ডি সিলভা (৪ বলে ৪ রান) , তাহজীবুল ইসলাম (৫ বলে ৭ রান) ও লাহিরু সামারুকন (০)। ১৭.৩ ওভারে ১৩৫ রানে তাসকিন ফিরে যান। একটি করে ছয় ও চারে ৫ বলে ৬ বলে ১২ রান করেন ঢাকা অধিনায়ক।

১৮.৩ ওভা ১৪০ রানে একপ্রান্ত আগলে রাখা রোসকে ফেরান সাইফউদ্দিন। পাঁচটি চার ও তিন ছক্কায় ৩০ বলে ৫২ রান করেন এই ব্যাটার। পরে দু্ই বল বাকী থাকতে গুটিয়ে যায় ঢাকার ইনিংস।

Reneta

বরিশালের হয়ে সাইফউদ্দিন নেন তিন উইকেট। ওবেদ ম্যাককয় ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট, এছাড়া আকিফ জাভেদ নেন একটি।

এরআগে ব্যাটে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে শরিফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফিরে যান চার রান করা তামিম ইকবাল। আরেক ওপেনার আহমেদ শেহজাদও বড় ইনিংস খেলতে পারেননি। তাসকিনের বলে তিনি ক্যাচ আউট হন ১০ রান করে। ধাক্কা সামলিয়ে উঠার আগেই ফিরে যান মুশফিকুর রহিম। ব্যাট হাতে করেন মাত্র ১ রান।

গর্তে পড়া অবস্থা থেকে বরিশালকে টেনে তোলেন মাহমুদউল্লাহ ও সৌম্য। ৮৫ বলে ১৩৯ রানের জুটি গড়েন দুজনে। ১৭তম ওভারের শেষ বলে ১৫৮ রানে মাহমুদউল্লাহকে ফিরিয়ে জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ৭টি চার ও ৪টি ছক্কায় ৪৭ বলে ৭৩ রান করেন মাহমুদউল্লাহ।

এরপর আর উইকেট হারাতে হয়নি বরিশালকে। শোয়েব মালিককে নিয়ে ইনিংস শেষ করেন সৌম্য। ছয়টি ছক্কা ও চারটি চারে ৪৮ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন সৌম্য। আর দুটি চার ও এক ছক্কায় ১০ বলে ১৯ রান করেন শোয়েব।

ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও শরিফুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্দান্ত ঢাকাফরচুন বরিশালবিপিএল-২০২৪মাহমুদউল্লাহলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT