চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের যেকেউ একাই ম্যাচ জিতিয়ে দেবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএল মহারণ শেষে আন্তর্জাতিক সিরিজে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে লড়াই শুরু। এই সিরিজে বোলারদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজসহ তিন স্পিনার ও চার পেসার নিয় টি-টুয়েন্টি সিরিজের দল গড়েছে টিম টাইগার্স। পেস আক্রমণে শরীফুল-মোস্তাফিজ-তাসকিনদের সঙ্গী তানজিম হাসান সাকিব। স্পিনে মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও রিশাদ হোসেন। বোলাদের উপর অগাধ ভরসা শান্ত’র। তার বিশ্বাস, এদের যেকেউ একাই ম্যাচ জিতিয়ে দেবেন।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন এমন আত্মবিশ্বাসী কথা।

‘আমার মনে হয়, দলে যে ৫-৬ জন বোলার আছে, সবাই বেশ সক্ষম। যেকেউ একাই খেলা জিতিয়ে দেবে। আমি মনে করি, তাদের দল বেশ ভালো। বিশেষ করে তাদের বেশ কয়েকজন অলরাউন্ডার আছেন। তবে আমরা ঘরের মাঠে খেলছি। কিছুটা সুবিধা আমরা অবশ্যই পাবো। সামনে কী হয় সেটা দেখার জন্য মুখিয়ে আছি। আশা করি, আমরা এখানে ভালো খেলব।’

তারকা বোলারদের নিয়েই বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। দলে আছেন মাহেশ থিকসানা ও মাথিশা পাথিরানার মতো রহস্য বোলার। তাদের নিয়ে আলাদাভাবে অবশ্য ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। তার মতে, দলে থাকা ব্যাটাররা সফরকারীদের মোকাবেলা করার জন্য প্রস্তুত।

‘আমার মনে হয় দলে এখন যারা আছে, সবার এখন মিস্ট্রি (রহস্য) স্পিনারকে খেলার ধরন আগের থেকে ভালো হয়েছে। তাই আমার মনে হয় সবগুলো বোলারের বিপক্ষে পরিকল্পনা থাকাটা জরুরি। আলাদাভাবে কোনো বোলারকে নিয়ে চিন্তা ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা করছি না। আমার মনে হয় না খুব একটা কঠিন হবে আমাদের জন্যে। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। সেই চ্যালেঞ্জটা নেয়ার জন্য সব ব্যাটার প্রস্তুত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টিতাসকিনবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজবিপিএল-২০২৪লিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২০, ২০২৬

শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় পৌঁছেছে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশেষ ফ্লাইটে বাহরাইন থেকে ২৮২ প্রবাসী দেশে ফিরছেন

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT