চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-মুশফিকদের হারিয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
চট্টগ্রাম ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরেছিল ছন্দে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় দফায় ঢাকায় ফিরে ফের জয়ে ফিরেছে শুভাগত হোমের দল। তামিম-মুশফিকদের ফরচুন বরিশালকে হারিয়েছে ১৬ রানে।

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ঢাকাকে চট্টগ্রামকে ব্যাটে আমন্ত্রণ জানান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ পায় শুভাগত হোমের দল। জবাবে নেমে ৮ উইকেটে ১২৯ রানে থামে বরিশালের ইনিংস।

এ নিয়ে ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে আসলো চট্টগ্রাম। অন্যদিকে ৬ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে বরিশাল।

Banglabid

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। ২৯ রানে তিন গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারায় তারা। আহমেদ শেহজাদ ১৭ বলে ১৬ রান করলেও রানের খাতা খুলতে পারেননি সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ।

তৃতীয় উইকেট জুটিতে তামিম-মুশফিক মিলে তোলেন ৩৯ রান। ১১.৪ ওভারে মুশফিক ফিরে যান ১৩ বলে ৯ রান করে। ১৪.৩ ওভারে ৯০ রানে তামিমের উইকেটও হারায় বরিশাল। চারটি চার ও দুই ছক্কায় ৪৬ বলে ৪৯ রান তামিম শিকার হন শহীদুল ইসলামের।

১৬.৩ ওভারে শোয়েব মালিককে ফেরান নিহাদুজ্জামান। ১২ বলে ১৪ রান করেন পাকিস্তান অলরাউন্ডার। ১৮.৫ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে যান ৮ বলে ৩ রান করে। পরের বলে ফেরান আব্বাস আফ্রিদীকে।

Reneta

শেষের দিকে সাইফউদ্দিন ঝলক দেখা গেলেও ম্যাচ জেতাতে পারেননি এই পেস অলরাউন্ডার। মোহাম্মদ ইমরানকে নিয়ে ইনিংস শেষ করেন। দুটি করে চার ও ছক্কায় ১৮ বলে ৩০ রান করেন চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরা সাইফউদ্দীন।

চট্টগ্রামের হয়ে শহীদুল ইসলাম নেন তিনটি এবং আল আমিন হোসেন নেন এক উইকেট। এছাড়া বিলাল খান, সৈকত আলী ও নিহাদুজ্জামান একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে শুরুটা খারাপ হয়নি চট্টগ্রামের। উদ্বোধনী জুটিতে আসে ৩৯ রান। ৫.৪ ওভারে তানজিদ তামিমকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ১৯ বলে ১০ রান করেন তামিম। ৯ম ওভারের শেষ বলে ৭১ রানে দ্বিতীয় উইকেট পতন ঘটে। চারটি ছক্কা ও একটি চারে ২৩ বলে ৩৮ রান করে ফিরে যান জশ ব্রাউন।

টম ব্রুস একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে আরও তিন ব্যাটারকে হারায় চট্টগ্রাম। ১৪.১ ওভারে ১০৪ রানে ফিরে যান শাহাদাত হোসেন দীপু। ২০ বলে ১৫ রান করেন তিনি। নাজিবুল্লাহ জাদরান ও সৈকত আলী করতে পারেননি উল্লেখযোগ্য রান। পরে শুভাগত হোমকে নিয়ে ইনিংস করেন ব্রুস। পাঁচটি চার ও দুটি ছক্কায় ৪০ বলে ৫০ রান করেন ব্রুস। শুভাগত অপরাজিত ছিলেন ৪ বলে ২ রানে।

বরিশালের হয়ে মোহাম্মদ ইমরান নেন দুটি উইকেট। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, আব্বাস আফ্রিদী ও তাইজুল ইসলাম নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সতামিমফরচুন বরিশালবিপিএল-২০২৪মুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডলারে আয়ের ফাঁদ পেতে ৭ কোটি টাকা লুট

পরবর্তী

মিয়ানমারে সংঘাত: কী ঘটছে সীমান্তের ওপারে?

পরবর্তী
মিয়ানমার সীমান্তে সেনা ও বিক্ষোভকারীদের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সংঘাত: কী ঘটছে সীমান্তের ওপারে?

সামাজিক আন্দোলনের জন্য একত্রিত ছাত্র-ছাত্রী ও যুবকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবসে ভালোবাসা বঞ্চিতদের ব্যতিক্রমী ইভেন্টে সামাজিক মাধ্যমে ঝড়

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT