চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের দৌড় থামালেন মাশরাফীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফি মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা পাঁচ ম্যাচ জেতা সাকিবদের বরিশালের দৌড় থামাল মাশরাফীদের সিলেট। ১৭৪ রানের লক্ষ্যে নেমে শেষদিকে জানাত ও ইফতিখারের ২১ আর ১৭ রানের ছোট্ট ক্যামিওতে আশা জাগালেও পারেনি বরিশাল, ২ রানের জয় তোলে সিলেট।

শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১৭৩ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। জবাবে ফরচুন বরিশাল ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে থামে ১৭১ রানে।

পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট। টানা পাঁচ জয়ের পর আগের ম্যাচে কুমিল্লার কাছে হারে দলটি। অন্যদিকে সাকিব আল হাসানের বরিশাল হার দিয়ে শুরু করেছিল বিপিএল। পরে টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে পৌঁছায়, মাশরাফীদের কাছে হেরে সেই দুইয়েই থাকল।

Banglabid

শেষ ৫ ওভারে বরিশালের প্রয়োজন ছিল ৬৬ রান। মাশরাফীর করা ১৬তম ওভারের শেষ তিন বলে করিম জানাত তিন ছক্কা হাঁকালে আসে ২১ রান। মোহাম্মদ আমিরের করা ১৭তম ওভারে ১ রান ও জানাতের উইকেট হারালে সমীকরণ আবারও কঠিন হয়ে যায় বরিশালের।

১৮তম ওভারের প্রথম তিন বলে ইফতিখার নেন ১১ রান এবং শেষ তিন বলে মাহমুদউল্লাহ রিয়াদ নেন ৭ রান। ১৯তম ওভারে ৮ রান ও মাহমুদউল্লাহর উইকেট হারিয়েও ম্যাচে ছিল বরিশাল। শেষ ওভারে ১৫ রান দরকার ছিল, তারা নিতে পারে ১২ রান।

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারে মাশরাফীর বলে বরিশালের সাইফ হাসান সহজ ক্যাচ দিলেও নিতে পারেননি জাকির। পঞ্চম ওভারে ৩০ রানে থাকা সাইফ আরেকবার জীবন পান তানজিম হাসান সাকিবের বলে, তার পরের বলেই অবশ্য আউট হন। করে যান ১৯ বলে ৩১ রান।

Reneta

তিনে নেমে শান্তর দুর্দান্ত ক্যাচে তানজিমের দ্বিতীয় শিকার হন এনামুল হক বিজয়, করেন মাত্র ৩ রান। বরিশালের সর্বোচ্চ রান ইব্রাহিম জাদরানের। ৩৭ বলে করেন ৪২ রান। টাইগার তারকা সাকিব আল হাসানের ব্যাটে আসে ২৯ রান।

সিলেটের রেজাউর রহমান রেজা ৪১ রানে তিনটি, মোহাম্মদ আমির ২৪ রানে দুটি এবং তানজিম হাসান সাকিব ৪০ রানে নেন দুই উইকেট।

এর আগে টস হেরে ব্যাটে নামা সিলেট দ্বিতীয় ওভারে ৩ উইকেট হারালেও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে।

১৫ রানে ৩ ব্যাটারকে হারানো সিলেটের শান্তর সঙ্গে জুটি বাধেন মুশফিকুর রহিম। দলীয় রান নিয়ে যান একশর কাছে। ৩০ বলে ৪০ রান করে মুশফিক আউট হলে ভাঙে ৮১ রানের জুটি। থিসারা পেরেরা ১৬ বলে করেন ২১ রান।

ওয়াসিম তিনটি, সাকিব আল হাসান ও কামরুল ইসলাম রাব্বি নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরচুন বরিশালবিপিএল-২০২৩বিসিবিলিড স্পোর্টসশান্তসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে যে সিদ্ধান্ত

পরবর্তী

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা অধিকতর তদন্তের নির্দেশে বিস্মিত আর্টিকেল নাইনটিন

পরবর্তী

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা অধিকতর তদন্তের নির্দেশে বিস্মিত আর্টিকেল নাইনটিন

বাদুড়ের দল গাছে ঝুলছে, শিশু বাদুড়ের সাথে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের কাছ থেকে সন্তান নিপাহ ভাইরাসের এন্টিবডি পায়: আইসিডিডিআরবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT