চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালী, বরিশালের ভাষায় পারদর্শী অভিনেত্রী খুঁজছে ‘ব্যাচেলর পয়েন্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
একটি ব্যক্তিকে অন্যজনের সাথে আবেগপূর্ণভাবে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। প্রচারে থাকা এই সিরিয়ালের জন্য দুজন নতুন মুখ (অভিনেত্রী) খুঁজছেন নির্মাতা কাজল আরেফিন অমি। যারা নোয়াখালী ও বরিশালের আঞ্চলিক ভাষায় পারদর্শী তারা এতে প্রাধান্য পাবেন।

এক ফেসবুক পোস্টের মাধ্যমে নির্মাতা অমি জানান, দুজন অভিনেত্রী দরকার। চরিত্র ১-এর বয়স ১৮ থেকে ২৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ থেকে ৫ ফুট ৬ ইঞ্চি; নোয়াখালীর আঞ্চলিক ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

চরিত্র ২-এর বয়সও একই, উচ্চতা একই সীমা; বরিশালের আঞ্চলিক ভাষাভাষীদের অগ্রাধিকার। আগ্রহী শিল্পীরা নিজেদের কনট্যাক্ট তথ্যসহ ভিডিও বাইট পাঠাতে পারবেন ই-মেইল ([email protected]) বা হোয়াটসঅ্যাপ (01868 407 133) নম্বরে।

ভিডিও পাঠানোর শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৫। এর মধ্যেই এই ঠিকানায় সঠিক তথ্য পাঠানোর অনুরোধ করেন তিনি।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ আরও বেশি জনপ্রিয় করার জন্য এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এরই মধ্যে ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুবের প্রত্যাবর্তন হয়েছে। এর পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন ‘নতুন কাজের মেয়ে’ বা ‘পাগলা সুজন’-এর মতো চরিত্র আনা হয়েছে যা এবারের পর্বগুলোতে বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিবে বলে আশাবাদী নির্মাতা অমি।

কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোর মধ্যে আছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন তৌসিফ মাহবুব। এছাড়াও আগের মতোই থাকছেন শিমুল শর্মা, লামিয়া লাম ও পাভেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিব্যাচেলর পয়েন্ট ৫
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT