চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজবল পছন্দ হলেও ইংল্যান্ডের কাছে জয় চান বয়কট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হারের পর বিভিন্ন দিক থেকে সমালোচনার তীর ধেয়ে আসছিল ইংল্যান্ডের দিকে। এ কাতারে যোগ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় জিওফ্রে বয়কট। তিনি ইংল্যান্ডের আক্রমণাত্মক বাজবল খেলা পছন্দ করেছেন, তবে দলের কাছ থেকে জয়ই তার প্রথম পছন্দ।

৮৩ বর্ষী বয়কট ইংলিশ গণমাধ্যমে বলেছেন, ‘বাজবল টেস্ট ক্রিকেটকে ভালো ছন্দ দিয়েছে এবং ইংল্যান্ড তার জন্য প্রশংসার দাবিদার। মাঝে মাঝে এটা আমার বেশ পছন্দ হয়। তবে আমি জিততে বেশি পছন্দ করি এবং ইংল্যান্ড বিশ্বের সেরা দুটি দলকে হারাতে ব্যর্থ হয়েছে: আগে অস্ট্রেলিয়া এবং এখন ভারত।’

বয়কট গত বছরের অ্যাশেজ হারের বিষয়টি টেনে এনেছেন। ব্রেন্ডন ম্যাককালামের অধীনে শিরোপা হারালেও সিরিজ ২-২তে ড্র করে। সে কথা তুলে ধরে সাবেক ওপেনার লিখেছেন, ‘ব্যাটিংই তাদের অ্যাশেজ ডুবিয়েছে।’

চতুর্থ টেস্টের কথা উল্লেখ করে বয়কট আরও লিখেছেন, ‘আমি বেন স্টোকসের অধিনায়কত্ব পছন্দ করি কিন্তু চতুর্থ  ইনিংসে ওপেনিংয়ে দুজন স্পিনার জো রুট এবং টম হার্টলিকে দিয়ে বল করিয়ে বড় ভুল করেছে। তৃতীয় দিনের শেষ ২৫ মিনিটে ভারত সহজে মূল্যবান ৪০ রান তুলে ফেলে। সেটাই তাদের ইনিংসে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিল।’

চতুর্থ টেস্টে ৫ উইকেটের পরাজয়ে সিরিজ হাতছাড়া হয় ইংল্যান্ডের। এখন শেষ টেস্ট শুধুমাত্র নিয়মরক্ষার লড়াই। তার আগে দুদলের হাতে দীর্ঘ সময় রয়েছে। ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ শুরু হবে আগামী ৭ মাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডধর্মশালাবয়কটভারতরুটস্টোকসহার্টলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT