চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু স্টার সিনেপ্লেক্স থেকেই ‘বনলতা এক্সপ্রেস’-এর আয় ৫ কোটি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ন ১১, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

২১ দিন পেরিয়ে এবার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই দেশে ও দেশের বাইরে দাপটের সাথে ব্যবসা করছে তারকাবহুল এই সিনেমাটি।

প্রযোজনা সূত্রে জানা যায়, ঈদের সিনেমার মধ্যে এটি এখন দর্শক চাহিদার পাশাপাশি আয়েও শীর্ষে রয়েছে। গত মাসের ২১ তারিখে মুক্তির পর থেকে সিনেমাটি দেশে ৬ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে।

এরমধ্যে শুধু স্টার সিনেপ্লেক্স থেকেই সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৫.১ কোটি টাকা (গ্রস কালেকশন)। এছাড়া ব্লকবাস্টার সিনেমাস থেকে আয় ৬৯ লাখ টাকা, লায়ন সিনেমাস থেকে ২৩.৬ লাখসহ মোট ৬ কোটি ১৮ লাখ টাকা আয় করেছে সিনেমাটি।

শনিবার (১১ এপ্রিল) সিনেমাটির প্রযোজনা সংস্থা থেকে এই হিসেব প্রকাশ করা হয়। পাশাপাশি জানানো হয়, দেশের পাশাপাশি সিনেমাটি বিদেশের বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে।

শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে এক লাখ ৫৪ হাজার ডলার! পরবর্তী দিনের আয় ও অস্ট্রেলিয়ার বাজারের আয় মিলিয়ে এই আয় আরও বেশি!

সিনেমাটির নর্থ আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো থেকে জানা যায়, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ২ লাখ ৪৬ হাজার ডলার গ্রস কালেকশন হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’-এর। যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার এবং কানাডা থেকে ১ লাখ ২২ হাজার কানাডিয়ান ডলার আয় করেছে সিনেমাটি।

Reneta

সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই ‘হাওয়া’ সিনেমার রেকর্ড ভেঙে নর্থ আমেরিকায় সর্বোচ্চ গ্রস কালেকশনের বাংলা সিনেমা হতে যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’।

পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শক সিনেমাটি দেখছেন এটাই ভালো লাগার। কারণ, দর্শকদের জন্যই সিনেমা বানানো। এই ভালোবাসাই আমাদের কাছে অনুপ্রেরণা।’

হূমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূরের পরিচালিনায় সিনেমাটির চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভুঁইয়া। সিনেমাটির চিত্রগ্রহণে আছেন বরকত হোসেন পলাশ।

বুড়িগঙ্গা টকিজ, হইচই স্টুডিওস ও ডোপ প্রোডাকশন্স-এর এই সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর, শরিফুল রাজ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনারসহ বহু গুণী অভিনয়শিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনইন্তেখাব দিনারঈদের সিনেমাচঞ্চল চৌধুরীজাকিয়া বারী মমটিকিটতানিম নূরবনলতা এক্সপ্রেসমোশাররফ করিমলিড বিনোদনশরিফুল রাজশ্যামল মাওলাসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT