চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবকিছুরই একটা লিমিট থাকা উচিৎ’, ট্রলকারীদের নিয়ে ক্ষুব্ধ বর্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

অন্তর্জালে ট্রল এখন নিয়মিত কাণ্ডে পরিণত হয়েছে। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে কটাক্ষ-বিদ্রূপের পাল্লা যেন দিনকে দিন বাড়ছেই! সেইসব নিন্দুকদের এবার কড়া হুঁশিয়ারি দিলেন জনপ্রিয় নায়িকা বর্ষা!

প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে যেতে দেখা যায় তারকা দম্পতি অনন্ত-বর্ষাকে! বিভিন্ন সাক্ষাৎকারে সতস্ফূর্ত অংশগ্রহণও থাকে তাদের। সাক্ষাৎকারে যেসব মন্তব্য করেন অনন্ত-বর্ষা, সেসব নিয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়! যা আর মেনে নিতে নারাজ বর্ষা!

ক্ষুব্ধ হয়ে ফেসবুকে দিলেন হুঁশিয়ারি। ট্রলকারীদের উদ্দেশে জানালেন, তার কোনও মন্তব্য কেটে নেতিবাচক কন্টেন্ট বানালে মানহানি মামলা করতে বাধ্য হবেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের বর্ষা লিখেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি,নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টার্ভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেইজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে আমি সেই পেইজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব।’

এসময় তিনি এও জানান, ইতিমধ্যে এসব বিষয়ে নিয়ে তার আইনজীবী কাজ করছে। শুধু তাই নয়, বেশ কয়েকটা পেইজের লিস্টও তৈরী করে ফেলেছেন। বর্ষা মনে করেন,‘সবকিছুরই একটা লিমিট থাকা উচিৎ’।

ট্রলকারীদের উদ্দেশে তিনি পরামর্শ দিয়ে লিখেন, ‘আয় করা উচিৎ হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’

Reneta

সর্বশেষ বর্ষাকে দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। ছবিতে তার বিপরীতে ছিলেন অনন্ত জলিল। বর্তমানে জলিল ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় সিনেমা থেকে কিছুটা দূরে আছেন। তবে এ জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নেত্রী-দ্য লিডার’ নির্মাণ কাজ শেষ হয়েছে আগেই। শোনা যাচ্ছে আগামি বছরের ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্তকিল হিমট্রলনেত্রী দ্য লিডারবর্ষালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT