বাজেট সহায়তা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফের কাছ থেকে ঋণ নেয়াকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, সরকারের এটি একটি সাবধানী পদক্ষেপ, তবে ভর্তুকি কমানোর মতো কঠিন শর্ত দিলে আইএমএফের সাথে দরকষাকষি করা উচিত, কারণ ভর্তুকি কমালে মূল্যস্ফীতি আরো বাড়বে। আর অপ্রয়োজনীয় ব্যয় ও অর্থপাচার বন্ধ করতে না পারলে এ ঋণ কোন উপকারে আসবে না বলেও মনে করেন তারা।







