চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজকুমার’ এর দ্বিতীয় গান যেন বিরহ বন্দনা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিগুলোর মধ্যে আলোচনার শীর্ষে থাকা ‘রাজকুমার’ ছবির আরও এক গান প্রকাশ্যে এলো। প্রিন্স মাহমুদের লেখা ও সুর সংগীতে ‘বরবাদ’ নামে এ গানে শাকিব খানের প্রেম প্রকাশের আকুতি হৃদয় ছুঁয়ে গেছে। সেই সঙ্গে নজর কেড়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন আলিফ নামে নবাগত এক শিল্পী। যার কণ্ঠে গানটি শুনে অনেকেই বলছেন, তার গায়কী অনেকটা আতিফ আসলামের মতো!

‘বরবাদ’র দৃশ্যে নিউ ইয়র্ক যেমন দেখা গেছে, তেমনি উঠে এসেছে সুজলা-সফলা-শস্য-শ্যামলা বাংলাদেশের ছবিও। হলুদ সরিষা ক্ষেত, রেলওয়ে স্টেশনের সৌন্দর্য ঘুরে ফিরেই এসেছে।

নায়িকা কোর্টনি কফির সঙ্গে শাকিবের প্রেমময় রসায়ন যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি রয়েছে বিরহের আঁচ। কারণ এই গানের মূল বাণীতে রয়েছে বিরহ বন্দনা।

প্রকাশিত ‘বরবাদ’ গানটি ইউটিউব থেকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরাও। সেই সঙ্গে শাকিবের ফ্যান পেজ থেকে গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ট্রেন্ডিংয়ে উঠে আসছে। অল্প সময়ে মিলিয়ন ভিউস অতিক্রম করে। এছাড়া ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ার সব মাধ্যমে বেশ প্রশংসা কুড়াতে দেখা যাচ্ছে।

প্রিন্স মাহমুদ বলেন, এটা ভালবাসার গান। যারা ভালোবাসায় আছেন, তারা এ গানের ভিতরে ভিতরে বরবাদ হয়ে যাবেন। আমার প্রবল বিশ্বাস, এই গানটি দর্শক-শ্রোতার মনে গেঁথে যাবে।

Reneta

আরশাদ আদনানের প্রযোজনায় ‘রাজকুমার’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তিনিই গেল বছরের ব্লকবাস্টার হিট ‘প্রিয়তমা’ বানিয়েছেন। ঈদের দিন থেকে দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে চলবে ছবিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: গানবরবাদরাজকুমারলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ চলছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT