চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলান সরকার স্মরণে বই বিনিময় উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ন ০৩, জুলাই ২০২৫
শিল্প সাহিত্য
A A

বইপড়া আন্দোলনের অন্যতম পথিকৃৎ পলান সরকারকে স্মরণ করে ঢাকায় আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী এক বই বিনিময় উৎসব। সাংস্কৃতিক সংগঠন ‘মেঘের ধাক্কা’ আয়োজিত এই উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৫ জুলাই) বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎসবে অংশগ্রহণকারীদের অনুরোধ করা হচ্ছে অন্তত একটি বই সঙ্গে করে নিয়ে আসতে। সেই বই উৎসবে আগত অপর এক ব্যক্তির সঙ্গে বিনিময় করা যাবে। এভাবেই গড়ে উঠবে পাঠাভ্যাস, মতবিনিময় এবং আন্তরিক সম্পর্কের একটি পরিসর।

‘মেঘের ধাক্কা’র পরিচালক, কবি ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান বলেন, “এই উৎসবের মাধ্যমে আমরা শুধু বই নয়, ভাবনা ও ভালোবাসাও বিনিময় করতে চাই। যান্ত্রিক জীবনে হারিয়ে যাওয়া সম্পর্কগুলো আবার ফিরিয়ে আনার একটি প্রয়াস এটি।”

তিনি আরও জানান, উৎসবে শুধুমাত্র বই বিনিময় নয়, থাকবে বই নিয়ে আড্ডা, আলাপ এবং সংস্কৃতি বিষয়ক মুক্ত আলোচনা। পরিবার-পরিজনসহ সবাইকে নিয়ে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

রাজশাহীর বইপাগল মানুষ ছিলেন পলান সরকার। নিজে পড়াশোনা না করতে পারলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করার জন্য নিজের টাকায় বই কিনে বাড়ি বাড়ি দিয়ে আসতেন। তার বাড়ির আঙিনাতেও ছিলো একটি পাঠাগার। রাষ্ট্রের বিশেষ সম্মান একুশে পদকে ভূষিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালের ১ মার্চ প্রয়াত হন পলান সরকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেন্দ্রীয় শহীদ মিনারপলান সরকারবইবই উৎসববই বিনিময়শাহবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT