রাজধানী ঢাকাসহ সারা দেশের নানা বয়সী মানুষ সাড়ম্বরে পয়লা বৈশাখে উৎসবে আনন্দে মেতে ওঠে। বর্ণিল পোশাক, খাওয়াদাওয়া, গানবাদ্য সবকিছুতেই বাঙালিয়ানা। সকাল সকাল নগরের পথে, পার্কে দেখা মেলে সুসজ্জিত নারী-পুরুষ-শিশু’র। নারীরা পরেছে লাল-সাদা শাড়ি, পুরুষের পরনে নকশা করা পাঞ্জাবি ও ফতুয়া। গালে, বাহুতে আলপনা আঁকা ফুটফুটে শিশুরাও ছিলো বাবা-মা’র হাত ধরে। পুরনো সব জঞ্জাল পেছনে ফেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ষবরণ উৎসবে ছিলো মানুষের স্বতঃস্ফূর্ত বর্ণিল উপস্থিতি।
দেখুন চ্যানেল আই অনলাইন’র ক্যামেরায় বৈশাখী উৎসব পালনের কিছু মুহূর্ত:













