চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের প্রধানমন্ত্রীর উপর বোমা হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ন ১৫, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার উপর বোমা হামলার ঘটনা ঘটেছে। জাপানের একটি পাবলিক ইভেন্ট অংশ নেওয়ার সময় তার উপর এই হামলার ঘটনা ঘটে। তবে তাকে অক্ষত অবস্থায় সরিয়ে নিয়েছে নিরাপত্তা কর্মীরা।

বিবিসি জানিয়েছে, জাপানের ওয়াকায়ামা নামক স্থানের একটি পাবলিক ইভেন্টে এই বোমা হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তারা একজন ব্যক্তিকে কিছু একটা নিক্ষেপ করতে দেখেছেন, এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে, তবে এখন পর্যন্ত এই বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তারা। ঘটনার কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী কিশিদা ওয়াকায়ামায় একটি মাছ ধরার বন্দর পরিদর্শন করেন। এরপর তিনি বক্তৃতা দিতে শুরু করলে বোমাটি ছুড়ে মারা হয়, সাথে সাথেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরে এবং সরিয়ে ফেলে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের আগেই উপস্থিত জনতা আতঙ্কে ছত্রভঙ্গ হতে শুরু করে, কারণ আগে থেকেই কেউ বলেছিল বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে।

প্রধানমন্ত্রী কিশিদার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিরোশি মোরিয়ামা বলেছেন, গণতন্ত্রের ভিত্তি গঠনকারী নির্বাচনী প্রচারণার মাঝখানে এমন কিছু ঘটেছে যা দুঃখজনক। এটি একটি ক্ষমার অযোগ্য নৃশংসতা।

Reneta

জাপানের সাম্প্রতিক ইতিহাসে সহিংস আক্রমণের ঘটনা অত্যন্ত বিরল। তবে গত বছর দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে প্রচারণার পথে গুলি করে হত্যা করার পর রাজনীতিবিদদের চারপাশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাপানজাপানের প্রধানমন্ত্রীফুমিও কিশিদাবোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, যা বললেন বিসিসিআই সহ-সভাপতি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT