চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখে সুরের ঝড়, কোক স্টুডিওর বড় চমক!

কনসার্টটি উপভোগ করতে আগ্রহী দর্শকের জন্য রাখা হয়েছে দুই ক্যাটাগরির টিকিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

আসন্ন পহেলা বৈশাখকে ঘিরে শুরু হয়ে গেছে বৈশাখী কনসার্টের উন্মাদনা। বাঙালির সবচেয়ে বড় এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে নানা সংগীতানুষ্ঠান।

সেই ধারাবাহিকতায় এবারের বৈশাখে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা। উৎসবের দিন (১৪ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাজধানীর ১০০ ফিট মাদানি এভিনিউয়ের ‘কোর্টসাইড’-এ বসতে যাচ্ছে এক জমকালো বৈশাখী কনসার্ট।

আয়োজক সূত্রে জানা গেছে, এটি বৈশাখের সবচেয়ে আকর্ষণীয় আয়োজনগুলোর একটি। যেখানে সংগীতপ্রেমীরা একসঙ্গে উপভোগ করতে পারবেন কোক স্টুডিও বাংলার জনপ্রিয় শিল্পীদের লাইভ পারফরম্যান্স।

কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ঘোষণায় ঢাক-ঢোলের তালে সবাইকে এই আয়োজনের অংশ হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। কনসার্টটিতে অংশ নেবেন প্ল্যাটফর্মটির জনপ্রিয় শিল্পী ও সংগীতশিল্পীরা, যারা তাদের পরিবেশনায় বৈশাখের আমেজকে করে তুলবেন আরও প্রাণবন্ত।

কোর্টসাইড-এর আয়োজনে ‘উৎসবে বৈশাখ’ ফেস্টিভালে কনসার্ট এর দায়িত্বে আছে ট্রিপল টাইম কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আরিফা শবনম চ্যানেল আই অনলাইনকে জানান, ‘উৎসবে বৈশাখ’-এ অনেক আয়োজন থাকছে। এরমধ্যে আমরা দেখছি কনসার্ট-এর অংশটি।

তিনি জানান, এই কনসার্ট দেখতে হলে আগ্রহী দর্শকের জন্য দুটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে। একটির মূল্য ৮০০ টাকা, এবং অন্যটির মূল্য ৮৫০ টাকা।

Reneta

আয়োজকদের ভাষ্য, এবারের বৈশাখকে তারা করে তুলতে চান আরও ‘ম্যাজিক্যাল’। গানে, সুরে আর লাইভ পারফরম্যান্সের উচ্ছ্বাসে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত সংগীতপ্রেমীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টকোক স্টুডিওকোক স্টুডিও বাংলাবৈশাখীবৈশাখী কনসার্টলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT