চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৪০ ঘন্টা পর চা বিক্রেতার লাশ উদ্ধার

হাকিম বাবুলহাকিম বাবুল
৯:২৩ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০২৫
অপরাধ, জনপদ, শেরপুর
A A
নিখোঁজের ৪০ ঘন্টা পর চা বিক্রেতার লাশ উদ্ধার

নিখোঁজের ৪০ ঘন্টা পর চা বিক্রেতার লাশ উদ্ধার

শেরপুরে নিখোঁজের ৪০ ঘন্টা পর এক চা বিক্রেতার লাশ উদ্ধার হয়েছে। নিহত চা বিক্রেতা হরিজনপল্লী সংলগ্ন সজবরখিলা এলাকার আবেদ আলীর ছেলে আব্দুল মোতালেব ওরফে হাজী (৫২)।

শনিবার (৪ অক্টোবর) শহরের সজবরখিলা এলাকার হরিজনপল্লীর ডোবা থেকে বেলা আড়াইটার দিকে মরদেহটি পুলিশ উদ্ধার করেছে।

গত ২ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আব্দুল মোতালেব নিখোঁজ ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমার ভুঁঞা ও সদর থানার ওসি মো. জুবাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শহরের হরিজনপল্লী সংলগ্ন সজবরখিলা এলাকার বাড়ির সামনে আব্দুল মোতালেব ওরফে হাজী একটি চা-পানের দোকান করতেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। গত দুইদিন ধরে তার পরিবারের লোকজন তাঁকে অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাচ্ছিলেন না।

শনিবার বেলা আড়াইটার দিকে বৃষ্টি শেষ হওয়ার পর হরিজনপল্লীর ভেতরের একটি ডোবায় তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের লোকজন ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহত মোতালেব ওরফে হাজীর লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও মুখের দিকে কিছুটা ক্ষতের মতো রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

Reneta

নিহতের ছেলে সাজিদ মিয়া বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে বাবাকে হন্যে হয়ে খোঁজাখুজি করলেও কোন সন্ধান পাইনি। আজ পাশের মেথর পট্টির (হরিজন পল্লী) ডোবা থেকে তার লাশ উদ্ধার হয়েছে। আমার বাবাকে হত্যার পর লাশ নিয়ে ডোবায় ফেলে রাখা হয়েছে। আমি এ ঘটনার তদন্ত করে হত্যাকান্ডের বিচার চাই। যারা খুনে সাথে জড়িত তাদের ফাঁসি চাই।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মো. জুবাইদুল আলম জানান, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চা বিক্রেতার লাশ উদ্ধারনিখোঁজের ৪০ ঘন্টা পরময়নাতদন্তসদর থানার ওসি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT