চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় পৌঁছেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ন ২০, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল-খারিজ শহরের আল-তোয়াইক এলাকায় ইরানের মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেন (৩৮)-এর মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ মরদেহ বহন করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তারা নিহতের স্বজনদের সান্ত্বনা দেন।

নিহত মোশারফ হোসেন গত ৮ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় নিহত হন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে। চাকরির উদ্দেশ্যে ৮ বছর আগে তিনি সৌদি আরব গিয়েছিলেন। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।

শাহজালাল বিমানবন্দর ৮ নম্বর ফটকের সামনে মরদেহ গ্রহণের সময় তার স্বজনরা উপস্থিত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ও স্মৃতিচারণ করেন। নিহতের চাচা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “আমি মোশারফকে সৌদিতে পাঠিয়েছিলাম। মাঝে মাঝে তার সঙ্গে কথা হতো। এই মৃত্যুর খবর খুবই কষ্টের। সরকারের কাছে পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

তিনি আরও জানান, মৃত্যুর ৩০ মিনিট আগে মোশারফ হোসেন তার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। তখন তিনি ছেলেদের ঈদের জামা কিনে দিতে টাকা পাঠানোর পরিকল্পনা করেছিলেন, কিন্তু ডিউটির সময়ে মিসাইল হামলায় সব শেষ হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬নিহত বাংলাদেশিমরদেহ ঢাকায় পৌঁছেছেমিসাইল হামলামোশারফ হোসেনসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় পৌঁছেছে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশেষ ফ্লাইটে বাহরাইন থেকে ২৮২ প্রবাসী দেশে ফিরছেন

মার্চ ২০, ২০২৬
ফিচার্ড ইমেজ: এআই

ঢাকার ঈদ উদ্‌যাপন: নবাব থেকে জেন-জি

মার্চ ২০, ২০২৬
ফিচার্ড ইমেজ: এআই

ঈদে মজাদার রান্নার প্রস্তুতি, ঘরে ঘরে উৎসবের সুগন্ধ

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT