চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুকুর থেকে ২৪ দিনের নবজাতকের লাশ উদ্ধার; পুলিশ হেফাজতে মা

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
৯:৪১ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানা বাড়ির পুকুর থেকে ২৪ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শুলপুর গ্রামের মৃত মধুসুদন মন্ডলের বাড়ির পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করেছে স্বজনরা।

এ ঘটনায় দুপুরে শিশুর মা সারথী মন্ডলকে (৩৭) জিজ্ঞাসাবাদের জন্য সিরাজদিখান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন মা সারথীই নিজের শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করেছে।

শিশুর বাবা জেলার শ্রীনগর উপজেলার পূর্ব হাষাড়া গ্রামের দীনেশ মন্ডল (৪৪) জানান, তার তিন ছেলে-মেয়ে। মাত্র ২৩ দিন আগে তৃতীয় ছেলে সন্তান জন্ম নেয়। সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী, শুক্রবারই তার নাম রাখা হতো। তিন ছেলে-মেয়েকে নিয়ে স্ত্রী তার শ্বশুর বাড়ি সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে বসবাস করে আসছিলেন। শুক্রবার সকাল ৬ টা থেকে নানা বাড়িতে থাকা তার শিশু ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর পান তিনি। এরপর তিনি সেখানে ছুটে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল ১০ টার দিকে নানা বাড়ির পুকুর থেকে তার নবজাতক সন্তানকে উদ্ধার করেন। তাৎক্ষণিক জেলার শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুর বাবা দীনেশ মন্ডল অভিযোগ করে বলেন, আমার স্ত্রী মানসিক সমস্যায় আক্রান্ত। আমি সন্দেহ করছি, সে-ই আমার ছেলেকে পানিতে ফেলে হত্যা করেছে। তার মুখেই শুনেছি, সে বলেছে বাচ্চা আমার হাত থেকে কেমন করে যেন হারিয়ে গেছে। এরপর আর কিছু বলতে পারেনি।

কেয়াইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নয়ন রোজারিও বলেন, সারথী মণ্ডল প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ কারণে তার স্বামী দীনেশ মণ্ডল দেড় বছর আগে দুবাই থেকে দেশে চলে আসেন। ভোরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেন। পরে পুকুরে শিশুটির মরদেহ পাওয়া যায়।

এ প্রসঙ্গে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। বর্তমানে সে আমাদের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও সে মুখ খোলেনি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেয়াইন ইউনিয়ননবজকের লাশমানসিক ভারসাম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT