চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমানে গাড়ি থেকে প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৪, মে ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

মোহাম্মাদ হাসেম চৌধুরি: ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তারা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। আকস্মিক এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার দুপুরে ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। নিহতরা হলেন মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহিদ। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে।

স্বজনরা জানান, পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে কর্মরত ছিলেন। আগামী ১৬ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা। ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে ওমান পুলিশের ধারণা, দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় বন্ধ জায়গায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাস গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে। এতে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে মরদেহগুলো স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে হিমাগারে রাখা হয়েছে।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী সিআইপি জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে ওমানের বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম জানিয়েছেন, মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমানমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT