বিনোদন

সেরা করদাতার তালিকায় গান-সিনেমার হাফ ডজন তারকা

২০২২-২৩ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা হিসেবে দেয়া হচ্ছে ট্যাক্স কার্ড

বাংলাদেশের জনপ্রিয় গায়ক-গায়িকা ও শিল্পীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গান ও সিনেমার হাফ ডজন তারকা সেরা করদাতার তালিকায় স্থান পেয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অন্যান্য বিভাগের মতো এবছরেও সেরা করদাতার তালিকায় নাম এসেছে বিনোদন জগতের মানুষদেরও। এবছর অভিনেতা/অভিনেত্রী ও গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন হাফ ডজন তারকা।

২০২২-২৩ করবর্ষের গেজেট প্রকাশ করেছে এনবিআর। যেখানে এ বছরে সেরা করদাতা হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে বলে তালিকা প্রকাশ করে। সেখানেই অভিনেতা/অভিনেত্রী ও গায়ক/গায়িকা বিভাগে তারকাদের নাম পাওয়া যায়।

এরমধ্যে অভিনেতা বিভাগে সেরা করদাতা হিসেবে তালিকায় পর্যায়ক্রমে নাম এসেছে মাহফুজ আহমেদ, ফরিদা আক্তার ববিতা এবং সিয়াম আহমেদের। এছাড়া গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা হিসেবে পর্যায়ক্রমে নাম এসেছে তাহসান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগমের।

প্রতিবছরের মতো এ বছরও দেশের সেরা করদাতাদের ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড। কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন।

বিষয়:এসডি রুবেলগানতাহসানফরিদা আক্তার ববিতামমতাজমাহফুজ আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…