নানা জল্পনা-কল্পনা শেষে ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের কাছে ৩৭১২ ভোটে পরাজিত হয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মামুনুল হক।
রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
১৩৮ কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে ববি হাজ্জাজ ৯০৬০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১–দল সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬৮৮৯ ভোট। তাদের ভোটের ব্যবধান ৩৭১২।
ফলাফল ঘোষণার পর সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে তারা মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। তবে সার্বিকভাবে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকরা।








