চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্যের মহাসমাবেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ন ১০, মে ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামে তারুণ্যের মহাসমাবেশ করছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (১০ মে) বিকাল ৩টা থেকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এ সমাবেশ।

জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজন চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের ২০টি সাংগঠনিক জেলাঋ নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির নেতাদের দাবি, এটি হবে কয়েক লক্ষ তরুণের অংশগ্রহণে একটি ঐতিহাসিক ও ‘হাসিনামুক্ত’ মহাসমাবেশ- যা তারুণ্যের অধিকার আদায়ের সংগ্রামে নতুন মাত্রা যোগ করবে।

চট্টগ্রাম থেকেই শুরু হচ্ছে বিএনপির ঘোষিত চারটি বিভাগীয় সমাবেশের প্রথম আয়োজন। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা ইস্যুতে তরুণদের ভাবনা ও অংশগ্রহণ তুলে ধরতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Reneta

শুক্রবার বিকালে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, বিশাল প্যান্ডেল তৈরি, শতাধিক মাইক স্থাপন ও বাশের বেষ্টনী নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে মাঠ ও আশপাশ এলাকা। যেখানে শোভা পাচ্ছে খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান, তারেক রহমান ও জোবাইদা রহমানের ছবি এবং বিএনপির ৩১ দফার বার্তা।

বিএনপির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে চট্টগ্রামে অবস্থান করছেন এবং মাঠ পরিদর্শন করছেন। চট্টগ্রামের স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামতারুণ্যের মহাসমাবেশবিএনপিবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ, শিরোপার প্রতিপক্ষ ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

তারেক রহমান হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: দ্য ডিপ্লোম্যাট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

এপস্টেইন ফাইলস: মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার পর মা-বাবার আত্মহত্যা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT