সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে শনিবার (১১ নভেম্বর) রাতে ফেনী জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদল যৌথভাবে মশাল মিছিল করেছে। মশাল মিছিলটি শহরের দাউদপুল থেকে শুরু হয়ে সেন্ট্রাল স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবীবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপি সদস্য কামরুল হাসান মাসুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হাসান বাবলু, দাগনভূঁঞা উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন ডিপলু, ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইবু, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







