বাংলাদেশ

বিএনপির ষষ্ঠ দফা অবরোধের প্রথমদিনে দূরপাল্লার যান চলাচল বেড়েছে

বিএনপির ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিন বাসের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিন বিভিন্ন বাস রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, সাধারণ মানুষ চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকারের পদত্যাগ, নির্বাচনী তফশিল ঘোষণার প্রতিবাদ, গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে বিএনপি ও সমমনা দল এবং জোটের ডাকা ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচীর দিনে দূরপাল্লার যান চলাচল বেড়েছে।

আজ ২২ নভেম্বর বুধবার বিএনপি ও সমমনা দল এবং জোটের ডাকা ষষ্ঠ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচী ভোর ৬টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি চলবে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে যান চলাচল তুলনামূলক কম হলেও অন্যান্য দিনের তুলনায় বেড়েছে দূরপাল্লার বাস চলাচল। অনেকটা ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন দূরপাল্লার এসব পরিবহনের যাত্রীরা।

বিষয়:অবরোধ দূরপাল্লার যান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…