ঢাকা-১৮ আসনে (উত্তরা) ঐক্য, শান্তি ও পরিবর্তনের অঙ্গীকারে ভিন্নধর্মী একটি মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার কাওলা আমতলা থেকে মিছিলটি শুরু হয়। কাওলা বাজার, খিলক্ষেত রেল গেট, খিলক্ষেত বাজার হয়ে খিলক্ষেত আবুরটেক এসে শেষ হয়।
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘চেঞ্জ ইওর সেলফ টু চেঞ্জ বাংলাদেশ’ ব্যানারে অনুষ্ঠিত মিছিলে কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান হয়নি। ব্যবহার করা হয়নি কোনো প্রার্থী বা ব্যক্তির ছবি।
শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকাড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।








