জনপদ

এবারের নির্বাচনের পর বিএনপির বিলুপ্তি ঘটবে: কৃষিমন্ত্রী

নেতা মোশাররফের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা মোশাররফের সংবাদ সম্মেলন, যেখানে তিনি বিভিন্ন বিষয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এবারের নির্বাচনের পর বিএনপির বিলুপ্তি ঘটবে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তবে তারা বার বার ভুল করছে। তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে। আদালত কর্তৃক তারা অপরাধী। বেগম খালেদা জিয়াও এতিমের টাকা চুরি করাতেও তার বিরুদ্ধে শাস্তি হয়েছে। কাজেই তারা মনে করে নির্বাচন হওয়া উচিত নয়।

বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকালে টাঙ্গাইল-১ (মধুপুর ধনবাড়ি) আসনে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন এলে দাঁড়াতে পারে না। কারণ বিএনপির নেতৃত্ব অন্য কেউ নিয়ে নেবে। আন্তর্জাতিক মহলও পর্দার অন্তরাল থেকে বিএনপিকে নির্বাচন অংশ গ্রহণ করার জন্য বলেছে। কিন্তু তারা নির্বাচনে আসছে না।

এসময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন সারা বিশ্বের কাছে একটি গ্রহনযোগ্য নির্বাচন হবে।

বিষয়:কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…