রাজনীতি

সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে পথ চলতে চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি নেতা মির্জা ফখরুল ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে পথ চলতে চায় বিএনপি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) তিনি এমন মন্তব্য করেন।

এসময় দেশকে আর ধ্বংসের দিকে, নৈরাজ্যের দিকে ঠেলে না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা ও এরশাদ অনেকবার চেয়েছে, কিন্তু জনগণের দলকে কেউ ধ্বংস করতে পারেনি। তিনি বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে অতি দ্রুত নিবাচন দিতে হবে।

ক্ষমতায় থেকে দল গঠন করলে জনগণ কিংস পার্টি হিসেবে আপনাদেরকে আখ্যায়িত করবে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়:বিএনপিমির্জা ফখরুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…