চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা আন্দোলনকারীদের উসকানি দিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায়: নাছিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ন ১৬, জুলাই ২০২৪
রাজনীতি
A A

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত আমাদের তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করছে। এরা কোটা আন্দোলনকারীদের সন্ত্রাসের পথে হামলা করতে উসকানি দিচ্ছে। এরা চায় পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে।

মঙ্গলবার ১৬ জুলাই বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এই জনদুর্ভোগ দেশের মানুষ মেনে নিতে পারে না। ছাত্র ও ছাত্রীদের কাঁধে ভর দিয়ে একটি গোষ্ঠী জনদুর্ভোগ সৃষ্টি করবে, এটি আমরা মেনে নিতে পারি না। আমরা মনে করি আদালতে যে বিষয়ে বিচারাধীন আছে সেটি আদালতেই ফয়সালা হবে। আদালতের ফয়সালার পর যদি সরকারের কাছে কোন সুযোগ আসে তাহলে অবশ্যই সরকার এর সুষ্ঠু ও সুন্দর সমাধান করবে। এক্ষেত্রে কোন ধরনের ব্যত্যয় হওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আইনের শাসন ও আদালতকে আমাদের সম্মান ও মর্যাদা দিতে হবে। সব সময় সম্মান প্রদর্শন করতে হবে। আদালতের বাহিরে গিয়ে সরকারের কোন কিছু করার সুযোগ নেই। শিক্ষার্থীদের এ বিষয়টি না বুঝার কোন কারণ নেই। একটি গোষ্ঠী শিক্ষার্থীদের ভুল পথে বিপথগামী করার চেষ্টা করছে।

নাছিম বলেন, বাঙালির সংস্কৃতি, আত্মপরিচয়, মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণে, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে যার অবদান সবথেকে বেশি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়।সেই বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র-ছাত্রী যখন নিজেদের রাজাকারের সন্তান বলে গর্বিত ভাব প্রকাশ করে, নিকৃষ্ট ভাষায় স্লোগান দেয়, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না বলে দাম্ভিকতা দেখায়, সেই দাম্ভিকতাকে বাংলাদেশের ছাত্র, যুব সমাজ সহ সকল পেশাজীবী মানুষ মেনে নিতে পারেনি। এটি মেনে নেয়ার কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন, এই রাজাকারদের তালিকা প্রকাশ করার জন্য আমরা আহ্বান জানাবো। যারা নিজেদেরকে রাজাকারের উত্তরাধিকার মনে করে তাদের পরিচয়ও আমরা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে চাই। এখন আমাদের এই ষড়যন্ত্রকারী বিএনপি জামাতের বিরুদ্ধে ধৈর্য, সাহসিকতা, সহনশীলতার মধ্য দিয়ে এদেরকে প্রতিহত করবো। যারা দেশের মানুষের স্বার্থের বাহিরে যাবে তাদেরকে আমরা ছাড় দিব না।

Reneta

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

Jui  Banner Campaign
ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমকোটা বিরোধী আন্দোলনকোটা সংস্কার আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT