চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে ব্যর্থতার গ্লানি নিয়ে অস্তিত্ব হারাতে হবে: কৃষিমন্ত্রী

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৬:০৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A

আগামী নির্বাচন সাংবিধানিকভাবেই হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সংবিদানের বাইরে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই। কোন তত্ত্বাবধায়ক সরকার নয়, সাংবিধানিকভাবেই আগামী নির্বাচন হবে। আন্দোলনের নামে বিএনপি আগুন সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে চূড়ান্ত খেলায় বিএনপিকে ব্যর্থতার গ্লানি নিয়ে মুখে কালি মেখে অস্তিত্ব হারাতে হবে।’

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর দিনাজপুরে বাংলাদেশ গম ভুট্টা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৮ সালে জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করে। ২০১৮ সালের নির্বাচন ছিল অত্যন্ত স্বচ্ছ, সুন্দর ও নিরপেক্ষ। সারা পৃথিবীর কাছে তা গ্রহণযোগ্য হয়েছে। সেই নির্বাচনকেও বিএনপি গ্রহণ করেনি। তারা বলেছে, এটি নাকি পক্ষপাতিত্ব নির্বাচন হয়েছে। তারপর তারা আন্দোলন করেছে, আগুন সন্ত্রাস করেছে, পুলিশ পিটিয়েছে, রেললাইন তুলে দিয়েছে, মানুষ হত্যা করেছে।

এছাড়াও ১৪ সালের নির্বাচন তারা বানচাল করতে পারেনি, তারা নির্বাচনে আসেনি। ১৫ সালে একটানা ৯০ দিন হরতাল অবরোধের নামে বাংলাদেশকে অচল করার চেষ্টা করেছে। সর্বশেষে বেগম খালেদা জিয়া পল্টনের অফিসে বসে শেখ হাসিনার পতনের দাবি তুলেন, শেখ হাসিনা দেশ থেকে না পালানো পর্যন্ত খালেদা জিয়া বিএনপি অফিস ছাড়বে না বলেও জানান। কিন্তু ৯০ দিন শেষে ব্যর্থতার গ্লানি নিয়ে মুখে কালি মেখে গুলশানের বাড়িতে গিয়ে উঠেন। এখন কখনও হাসপাতালে, কখনও জেলখানায় আবার কখনও নিজের বাড়িতে অবস্থান করেন তিনি। এখন দেশকে অস্থির ও অচল করার জন্য রাজনীতির নামে সহিংসতা সৃষ্টি করে, দেশকে অচল অবস্থায় নিয়ে যেতে চাইছে বিএনপি।

এখনও তাদের ওই একই দাবি, গত পাঁচ সাত বছর ধরে বলে আসছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমরা বলেছি, সংবিধানে যেভাবে আছে, সেভাবেই নির্বাচন হবে। এর বাইরে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দিবে সেইভাবেই নির্বাচন পরিচালনা হবে। কিন্তু এখন তাদের পদচারণা, পদযাত্রা, বিক্ষোভ, সমাবেশ একটার পর একটা করেই যাচ্ছে একটানা। কিন্তু কোনটাতেই সফল হয়নি।

মন্ত্রী তারেক জিয়ার কথা উল্লেখ করে বলেন: বরং তারেক জিয়া পালিয়ে বছরের পর বছর নির্লজ্জভাবে বিদেশে থাকছে। একজন রাজনৈতিককর্মী, দেশপ্রেমী সাহসী মানুষকে দেশেই থাকতে হবে। তিনি জেলেই থাকুক কিংবা বাইরে থাকুক, এই মন মানসিকতা থাকতে হবে। কিন্তু তারেক জিয়া রয়েছে লন্ডনের বিলাসবহুল বাড়িতে। সেখানে বসে রিমোট কন্টোলে রাজনীতি নানা নির্দেশনা দেয়।

Reneta

মন্ত্রী আরও বলেন: এতদিন তারা মহড়া দিয়েছে। এখন সর্বশেষ ঝাকি দিতে চাইছে। মহড়ায় ব্যর্থ হয়েছে। এখনও হুমকি ও ষড়যন্ত্রে লিপ্ত। বিদেশীদের সহযোগিতা চেয়েও তারা ব্যর্থ হয়েছে। বিএনপি কিছুতেই সফল হবে না। চূড়ান্ত খেলায় বিএনপিকে ব্যর্থতার গ্লানি নিয়ে মুখে কালি মেখে অস্তিত্ব হারাতে হবে।

মন্ত্রী বলেন: তাদের এই পরিণতি দেখে আমার কষ্ট হয়। বাংলাদেশে অবশ্যই একটি বিরোধী দলের দরকার আছে। পৃথিবীর সব দেশেই সরকারের জবাবদিহিতার জন্য, স্বচ্ছতার জন্য শক্তিশালী বিরোধী দল দরকার। পার্লামেন্টে বিরোধীদল দরকার। দু’টি বাহু ছাড়া যেমন কাজ করতে পারে না, তেমনি পার্লামেন্টেও দু’টি বাহু থাকা প্রয়োজন। আমরা চাই একটি শক্তিশালী বিরোধী দল থাক। কিন্তু এখন তারা যে পথে যাচ্ছে, দেশ অচল করার জন্য, দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য। সেটাতে তারা সফল হবে না। আমি মনে করি ব্যর্থতার গ্লানি নিয়ে তারা হতাশায় নিমজ্জিত হবে। বিএনপি’র অস্তিত্ব থাকবে বলেই আমার মনে হয় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT