চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ক্ষমতায় থাকলে দেশ পাকিস্তানের মতোই দেউলিয়া হতো: নৌ প্রতিমন্ত্রী

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৭:৫৭ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৩
জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালিত করার চেষ্টা করা জিয়া, এরশাদ, খালেদা জিয়া ও বিএনপি আজকে যদি ক্ষমতায় থাকত বাংলাদেশ আজকে গর্ব করে দাঁড়াতে পারত না। বাংলাদেশও পাকিস্তানের মত আজকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়ে যেত।

তিনি বলেন, শেখ হাসিনার হাত আছে বলেই বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত হচ্ছে বলেই আজ উন্নয়নের রোল মডেল। সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের উন্নয়ন।

বুধবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণার, বঙ্গবন্ধু আলোকচিত্র কর্ণার এবং প্যাথলজি’র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিরল উপজেলা প্রশাসনের মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Banglabid

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে। বাংলাদেশ স্বাবলম্বী দেশ। আমরা যাদের সাথে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি সেই পাকিস্তানের অবস্থা কী? পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলে ‘পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে’। এ দেউলিয়া হওয়ার মধ‍্য দিয়ে প্রমাণ করে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এবং ভাষার জন্য যে রক্ত দিয়েছি, সে রক্ত বৃথা যায়নি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা গর্ব করে বলতে পারি যে যাত্রা আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন, এ জাতিকে একটি সংগ্রামী জাতিতে পরিণত করতে তা ১৯৭৫ সালে তাকে হত‍্যার পর সেটি আর বাস্তবায়িত হয় নাই।

তিনি বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী যারা আমার মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, যারা আমাদের মা-বোনকে হত‍্যা নির্যাতন করেছে, বাড়িঘর জ্বালিয়েছে, গণহত‍্যা চালিয়েছে তারা পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালনা করেছিল এবং বাংলাকে যেন তুলে ধরতে না পারি তার জন্য যত ধরণের কর্মকাণ্ড দরকার সেটি তারা করেছিল এবং এ ধারাবাহিকতা চলেছিল জিয়াউর রহমানের হাত ধরে, এরশাদের পথ ধরে এবং খালেদা জিয়া একই ধারায় চলেছে। আমরা তখন মুক্তিযুদ্ধ ও ভাষা শহীদদের কাঙ্খিত পথে পৌঁছতে পারিনি। তবে আজকে গর্ব করে বলতে পারি, আজ আমরা সেই কাঙ্খিত জায়গায় গিয়েছি।

Reneta

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিরল উপজেলা পরিষদের চেয়ারম‍্যান মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর ও বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় সহ অন্যরা বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালিদ মাহমুদখালিদ মাহমুদ চৌধুরীনৌপরিবহন প্রতিমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT