চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া বিএনপি নেতা চাঁদ মাগুরা কারাগারে

শামীম খানশামীম খান
১০:৫৫ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৩
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সমালোচিত রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদ এখন মাগুরা জেলা কারাগারে। মাগুরায় জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের করা মামলায় হাজিরা দিতে আজ শনিবার দুপুরে তাকে মাগুরা জেলা কারাগারে আনা হয়েছে।

শনিবার ১৫ জুলাই দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় গাড়িতে করে তাকে মাগুরা জেলা কারাগারে আনা হয়। আগামীকাল রোববার মাগুরার আদালতে তাকে হাজির করে জামিন আবেদন শুনানি হবে।

চাঁদের পক্ষের আইনজাবী অ্যাভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ চাঁদকে আজ শনিবার দুপুরে মাগুরা জেলা কারাগারে নিয়ে আসা হয়েছে। এ সময় জেলা কারাগারের সামনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা চাঁদের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। মাগুরা আদালতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল রবিবার জামিন আবেদনের মাধ্যমে আইনি লড়াই করে আমরা তাকে মুক্ত করবো।

মামলার বাদী জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, গত ১৯ মে বিকেলে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় শিবপুর বিদ্যালয় মাঠে জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ্যে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দেন। আসামী তার বক্তব্যে উল্লেখ করেছিলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নেই, এখন এক দফা। তা হচ্ছে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’।

মামলার বাদী ও সাক্ষীরা একই দিন সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে এই বক্তব্য প্রচার হতে দেখে মর্মাহত ও অপমানিত হন। এছাড়া এ ধরণের বক্তব্যে মাগুরা জেলার অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ও অপমানবোধ জাগ্রত হওয়ায় তিনি মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে আসামী আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে গত ২৪ মে আদালতে মামলা করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন তিনি। মাগুরা সদর আমলী ও ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির বাদীর বক্তব্য শুনে মামলাটি মাগুরা সদর থানায় নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিদের্শ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু সাঈদ চাদচাঁদপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারি’- কেপ ভার্দে প্রেসিডেন্ট

জুন ৩০, ২০২৬

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT