রাজনীতি

‘পুলিশ সংস্কার’ প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি

বাংলাদেশ পুলিশ সদস্যদের ইউনিফর্ম ও ব্যাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ সদস্যদের ইউনিফর্ম পরিহিত ছবি, যেখানে তাদের ব্যাজ ও পরিচিতি চিহ্ন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা বিএনপি চেয়ারপার্সন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার ১৬ নভেম্বর প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও তা একদিন আগেই জমা দিয়েছেন কমিটির সদস্যরা।

কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘পুলিশ সংস্কার’ কমিটির প্রস্তাবনা ১৬ নভেম্বর জমা দেবার কথা থাকলেও তা ১ দিন আগে গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন অফিসে জমা দেয়া হয়।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ-এর নেতৃত্বে ৬ সদস্য কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন: সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক সংসদ সদস্য আনসার উদ্দিন খান পাঠান এবং পিপিএম ও সাবেক ডিআইজি সদস্য-সচিব খান সাঈদ হাসান।

বিষয়:পুলিশ সংস্কার বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…