চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরকে বলছি বাসায় আসেন: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, ঠাকুরগাঁও
A A

এ‌টিএম সামসু‌জ্জোহা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনও সত্যের পথ থেকে সরেনি।

তিনি ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাকে উপহাস করে বলেছেন আমরা পালাবো না। উপহাস করে আরও বলেছিলেন ফখরুল আপনার বাসায় জায়গা দিবেন না আমাকে। এখন আমি ওনাকে বলছি বাসায় আসেন।

মির্জা ফখরুল ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। অনেকে বলে ভারতে গেছেন। কেন ভারতে গেলেন, দেশ তো আপনার, আপনাকে ভারতে পালাতে হয়েছে কেন? যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না। তখন মনে করেন এই ক্ষমতা আপনাদের চিরস্থায়ী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ ময়দানে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তারা আল্লাহ তায়ালাকে ভুলে গিয়েছেন, কিন্তু আল্লাহতালা বলেছেন সীমা লঙ্ঘনকারিকে আমি কখনো পছন্দ করি না। তোমরা টেরও পাবে না, কখন আমি কোন দিক থেকে ধ্বংস করে দিবো। আমরা চিন্তাই করতে পারি না গত আগস্টের ৫ তারিখে সমস্ত মানুষ নেমে আসবে। সেদিন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা পালাতে বাধ্য হয়।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জেট মর্তূজা তুলা, ড্যাপের সভাপতি ডা. আব্দুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ জেলা, উপজেলা ও তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরঠাকুরগাঁওবিএনপিবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ, শিরোপার প্রতিপক্ষ ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

তারেক রহমান হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: দ্য ডিপ্লোম্যাট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

এপস্টেইন ফাইলস: মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার পর মা-বাবার আত্মহত্যা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT