বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার ১৮ জুলাই সকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় তিনি কর্মসূচিতে অংশ নিতে দেশের জনসাধারণকে জোরালো আহ্বানও জানিয়েছেন।
উল্লেখ্য, সারা দেশে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এ কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।








